Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ব্রাজিল শিবির যেন হাসপাতাল! শেষ মুহূর্তে ছিটকে গেলেন কাসেমিরোও

বড় দুই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার রেশ। চোটের তালিকায় মোট ১৩ ফুটবলার। এর মধ্যে রয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও।

ব্রাজিল শিবির যেন হাসপাতাল! শেষ মুহূর্তে ছিটকে গেলেন কাসেমিরোও

শেষ আপডেট: 19 March 2024 19:51

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকায় নামার আগে ব্রাজিল শিবিরে চোটের তালিকা দীর্ঘ হচ্ছে।

চলতি মাসেই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ব্রাজিলের। একটি ম্যাচ আগামী ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে। চারদিন পরে স্পেনের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে।

বড় দুই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার রেশ। চোটের তালিকায় মোট ১৩ ফুটবলার। এর মধ্যে রয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও।

ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র এদিন জানিয়েছেন, চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো। তাঁর বদলে ব্রাজিল দলে ডাক পেয়েছেন পর্তুগিজের ক্লাব পোর্তোর তারকা স্ট্রাইকার পেপে।

এর আগে চোটের কারণে ছিটকে গিয়েছেন গোলরক্ষক এডেরসন, অ্যালিসন বেকার। এছাড়া খেলতে পারবেন না স্ট্রাইকার গাব্রিয়েল মার্টিনেলি ও ডিফেন্ডার মার্কুইহোস।

ব্রাজিলে ফুটবলারের অভাব নেই। কথিত রয়েছে, ব্রাজিলে প্রতিদিন ফুটবলারের জন্ম হয়। কিন্তু গত কয়েকটি বিশ্বকাপে তারা সফল হতে পারছে না। কোপা আমেরিকাতেও তার রেশ দেখা গিয়েছে। প্রাক বিশ্বকাপ পর্বে ও এবারের কোপা আসরে খেলতে নামার আগে সাম্বা দেশে অশনিসংকেত।


```