Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার উইম্বলডনের রাজা সেই আলকারাজ, আরও একবার ‘২৫’ ছুঁতে পারলেন না জোকোভিচ

উইম্বলডনের ঘাসের কোর্টে গত বছর কী মহাকাব্যিক ফাইনাল না হয়েছিল! ৪ ঘণ্টা ৪২ মিনিট ধরে লড়াইয়ের শেষে ১–৬, ৭–৬ (৮/৬), ৬–১, ৩–৬, ৬–৪ গেমে জিতেছিলেন কার্লোস আলকারাজ।

এবার উইম্বলডনের রাজা সেই আলকারাজ, আরও একবার ‘২৫’ ছুঁতে পারলেন না জোকোভিচ

উইম্বলডনের ফাইনালে জয়ের পর আলকারাজ।

শেষ আপডেট: 14 July 2024 23:40

দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনের ঘাসের কোর্টে গত বছর কী মহাকাব্যিক ফাইনাল না হয়েছিল! ৪ ঘণ্টা ৪২ মিনিট ধরে লড়াইয়ের শেষে ১–৬, ৭–৬ (৮/৬), ৬–১, ৩–৬, ৬–৪ গেমে জিতেছিলেন কার্লোস আলকারাজ। এক বছরে সবকটি গ্র্যান্ড স্লাম জয়ের উদ্দেশে নোভাক জোকোভিচের অভিযানে তাতেই ছেদ পড়েছিল।

অল ইংল্যান্ড ক্লাবে আজ উইম্বলডনের ফাইনালে আলকারাজ জিতে গেলেন স্ট্রেইট সেটে। ৬–২, ৬–২, ৭–৬ (৭/৪) গেমে। মাত্র ২ ঘণ্টা ২৭ মিনিট খেলে ঘাসের কোর্টে তাঁর ধারাবাহিকতা রাখলেন অলকারাজ। মাত্র ২১ বছর বয়সে চতুর্থ গ্র্যান্ড স্লাম জয় করে নিলেন এই স্প্যানিশ তরুণ।

অর্থাৎ আরও একবার ‘২৫’ ছুঁতে ব্যর্থ হলেন জোকোভিচ। মহিলা–পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লাম জয়ের দৌড়ে মার্গারেট কোর্টকে ছাপিয়ে রেকর্ডটা এককভাবে তাঁর নিজের করতে পারলেন না সার্বিয়ান তারকা। এ যাবৎ সিঙ্গলসে ২৪টি গ্রান্ড স্লাম জিতেছেন জোকোভিচ।

অনেক দিন ধরেই হাঁটুর সমস্যা নিয়ে নাজেহাল জোকোভিচ। ৩৭ বছর বয়সি এই টেনিস তারকা এদিন যেন পেরে উঠতে পারলেন না তরতাজা যুবক আলকারাজের কাছে। প্রথম দুটি সেটে সহজে হেরে যাওয়ার পর জোকোভিচ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তৃতীয় সেটে। সেই সেটে ৫-৪ গেমে পিছিয়ে পড়ার পর জোকোভিচ উল্টো এগিয়ে গিয়েছিলেন ৬-৫ গেমে। কিন্তু তার পরের গেমটিতে নোভাক জোকোভিচকে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে দেননি কার্লোস আলকারাজ। আলকারাজ ওই গেমটি জেতেন ৫০-০ পয়েন্টে। এর পর হয় টাইব্রেকার। আর তাতে জিতে এবারও উইম্বলডনের রাজা হলেন আলকারাজ।

গত বছর উইম্বলডন ছাড়া অন্য তিনটি গ্র্যান্ড স্লামই জিতেছিলেন নোভাক জোকোভিচ। এ বছর হল উল্টোটাই। তাঁর হাঁটুর সমস্যা অন্যতম কারণ বইকি। এ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম তথা অস্ট্রেলিয় ওপেনের সেমি ফাইনাল থেকে বাদ পড়া জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে হাঁটুর চোটের কারণে নাম প্রত্যাহার করে নেন। অস্ত্রোপচারের পর এক মাস না যেতেই নেমে পড়েন উইম্বলডনে। 

এদিন জোকোভিচকে স্ট্রেট সেটে হারানোর পর আলকারাজের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। কোর্ট পেরিয়ে রেলিং টপকে কার্লোস সোজা চলে যান গ্যালারিতে। মা-বাবা আর কোচকে জড়িয়ে ধরেন। তার পর ব্রিটেনের যুবরানি কেট মিডলটনের থেকে ট্রফি হাতে তুলে নিয়ে বলেন, জোকোভিচ দারুণ লড়াই করেছে। ও একজন লড়াকু প্রতিপক্ষ ছিল। আমি নিজেকে শুধু শান্ত রেখেছিলাম। পজিটিভ মাইন্ড নিয়ে খেলেছি। আর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। জোকোভিচদের দেখে শিখেছি। ওরা আমার নায়ক। তাই ওদের স্তরে পৌঁছতে গেলে আমাকে অনেক দূর যেতে হবে।”


```