Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরলেন কার্লেস কুয়াদ্রাত, ভরাডুবির পর অনিবার্য বদল

দলের অন্তর্বর্তী কোচ হলেন রিজার্ভ টিমের কোচ বিনো জর্জ।

ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরলেন কার্লেস কুয়াদ্রাত, ভরাডুবির পর অনিবার্য বদল

কার্লেস কুয়াদ্রাত

শেষ আপডেট: 30 September 2024 12:34

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরলেন কার্লেস কুয়াদ্রাত। দলের অন্তর্বর্তী কোচ হলেন রিজার্ভ টিমের কোচ বিনো জর্জ। 

লাল-হলুদ কোচের পদে যোগ দিয়ে 'ভবিষ্যতের দল' গড়ার বার্তা দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। প্রথম মরশুমে সাফল্য পেয়েছিল দল। প্রায় সাড়ে তিন বছর পর ইস্টবেঙ্গলকে ডার্বি জিতিয়েছিলেন। ডুরান্ড কাপ ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিলেন দলকে। সেখানে রানার্স হলেও সুপার কাপ চ্যাম্পিয়ন করান ইস্টবেঙ্গলকে। তার ফলেই চলতি মরশুমে আবার এশিয়ায় খেলবে লাল-হলুদ। কিন্তু আচমকা যেন তাঁর ছন্দপতন হল। 

আইএসএলে সাফল্য এনে দিতে পারেননি কুয়াদ্রাত। গত মরশুমে টপ ৬-এর আশা জাগিয়েও খেই হারিয়ে ফেলে ইস্টবেঙ্গল। নতুন মরশুমে তো শুরু থেকেই ছন্দে নেই দল। ডুরান্ড কাপে শিলং লাজং-এর বিরুদ্ধে হার। তারপর থেকে টানা ৫ ম্যাচ হেরেছে লাল-হলুদ। আইএসএলের শেষ তিন ম্যাচ তার মধ্যে রয়েছে। গত মরশুমের থেকে ভাল দল গড়েও এই অপ্রত্যাশিত লাগাতার হার মেনে নিতে পারেননি সমর্থকরা। 

এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচেই উঠেছিল 'গো-ব্যাক কার্লেস' স্লোগান। তখনই বোঝা গেছিল এই আওয়াজ খুব সহজে থামবে না। কানাঘুষো শোনা যাচ্ছিল যে, কুয়াদ্রাতকে সরাতে পারে ক্লাব ম্যানেজমেন্ট। শেষমেশ তাই হল। সোমবার সেই ঘোষণা হয়ে গেল। 

কলকাতা লিগে দলকে বিরাট সাফল্য এনে দিয়েছেন বিনো জর্জ। ইস্টবেঙ্গল বি-টিম এখনও এক ম্যাচ না হেরে ট্রফি জয়ের খুব কাছে। আপাতত তাঁকেই দায়িত্ব দিয়েছে ক্লাব। আগামী কিছুদিনের মধ্যে দলের প্রধান কোচ নিয়ে ঘোষণা করা হবে বলেও জানান হয়েছে ক্লাবের তরফে।


```