Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইস্টবেঙ্গলের স্বপ্নের সওদাগর কার্লোস কুয়াদ্রাত, স্প্যানিশ কোচের হাত ধরেই যন্ত্রণামুক্তি

কুয়াদ্রাত দলের কৌশল বারবার বদলের রাস্তায় যাননি। তিনি আইএসএলে যেভাবে দলকে খেলিয়েছেন, সুপার কাপেও সেই ছকেই বাজিমাত করেছেন। শুধু দলের ডিফেন্সকে জমাট করার কাজটি করেছেন সুনিপুণভাবে।

ইস্টবেঙ্গলের স্বপ্নের সওদাগর কার্লোস কুয়াদ্রাত, স্প্যানিশ কোচের হাত ধরেই যন্ত্রণামুক্তি

শেষ আপডেট: 29 January 2024 00:56

দ্য ওয়াল ব্যুরো: হাসতে ভুলে গিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। সেই হাসি ফিরিয়ে দিলেন কার্লোস কুয়াদ্রাত। লাল হলুদ দলের দায়িত্ব নিয়েই তিনি পুরো দলকে আত্মবিশ্বাস যোগাতে শুরু করেছিলেন।

তিনি এসেই ডার্বি জিতেছিলেন, আবার হেরেওছিলেন। তিনি সাফল্য পেয়েছেন, আবার কষ্টও পেয়েছেন। কিন্তু দলের ফুটবলারদের লক্ষ্য থেকে সরে যেতে বলেননি। তিনি এমনিতেই বড় কোচ। বেঙ্গালুরু এফসি-র কোচ হয়ে সুপার কাপে জিতেছিলেন। এএফসি কাপ কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন। তিনি ফুটবলারদের স্নায়ু বোঝেন, তাই তিনি বিদেশির পাশে স্থানীয়দেরও সমান গুরুত্ব দেন।

তিনি দলের কৌশল বারবার বদলের রাস্তায় যাননি। তিনি আইএসএলে যেভাবে দলকে খেলিয়েছেন, সুপার কাপেও সেই ছকেই বাজিমাত করেছেন। শুধু দলের ডিফেন্সকে জমাট করার কাজটি করেছেন সুনিপুণভাবে। তিনি নিজেও সেন্ট্রাল ডিফেন্ডার ছিলেন।  তিনিও মেসির মতোই বার্সেলোনা অ্যাকাডেমি লা মাসিয়ার প্রাক্তন ছাত্র। 

কোচ হিসেবে তিনি কাজ করেছেন ডাচ কিংবদন্তি ফ্রাঙ্ক রাইকার্ডের সঙ্গে তুরস্কের নামী ক্লাব গালাতেসারের সহকারী কোচ হয়ে। তিনি বার্সা যুব দলেরও কোচ ছিলেন। তাঁর আধুনিক ফুটবল নিয়ে বহু পড়াশুনো রয়েছে। ম্যান ম্যানেজমেন্টে তিনি দলের আগের কোচদের পাঁচ গোল দেবেন।

এবারই যেমন, দলের বিদেশি তারকা সিভেরিওকে বাতিল করে দিয়েছিলেন কর্তারা। তিনি তাঁদের বুঝিয়ে ওই বিদেশিকে রেখে দেন। এমনকী শৌভিক, সায়ন বন্দ্যোপাধ্যায়দের দলে এনে লাল হলুদ জার্সির মাহাত্ম বাকিদের বুঝিয়ে দিতে পেরেছেন।

কার্লোস জানতেন, স্থানীয়দের উপেক্ষা করা মানে সমর্থকদের আবেগকে হেয় করা। তাই শৌভিকদের রেখে ক্লেটনদের খেলার জাদু ছড়িয়ে দিতে পেরেছেন। সব থেকে বড় কথা, সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে তিনি অনুশীলনের পরে তাঁদের দাবি শুনেছেন।

সুপার কাপে লাল হলুদ দল শুধু চ্যাম্পিয়ন হল তাই নয়, পাশাপাশি পুরনো ছন্দ ও বিশ্বাসকে স্প্যানিশ কোচ ফেরালেন। তিনি হ্যামলিনের বাঁশিওয়ালা ও স্বপ্নের সওদাগর সমর্থকদের।

সব থেকে প্রাসঙ্গিক বিষয়, তাঁর সঙ্গে যে সাপোর্টিং স্টাফরা রয়েছেন, তাঁদের কাজ বুঝিয়ে দিয়েছেন। তাই দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করেছেন। মোহনবাগানকে হারিয়েও ফুটবলারদের ভেসে যেতে দেননি আত্মতুষ্টিতে।  


```