Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিশ্বকাপের মধ্যেই চলবে বেঙ্গল প্রো টি ২০ লিগ, উদ্বোধন করবেন সৌরভ

এবার এই টি ২০ টুর্নামেন্টের স্পনসর শ্রাচী গ্রুপ ও বন্ধন ব্যাঙ্ক। এমনকী পৃষ্ঠপোষকতায় রয়েছে রেশমি সিমেন্ট। এই লিগের ট্রফি উন্মোচন করা হবে ৩ মে, উদ্বোধন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও থাকবেন ঝুলন গোস্বামী প্রমুখ।

বিশ্বকাপের মধ্যেই চলবে বেঙ্গল প্রো টি ২০ লিগ, উদ্বোধন করবেন সৌরভ

শেষ আপডেট: 26 April 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গল প্রো টি ২০ লিগের দামামা বেজে গেল। টি ২০ বিশ্বকাপের মধ্যেই চলবে বাংলার বুকে এই টুর্নামেন্ট। ১১ জুন থেকে শুরু হয়ে ফাইনাল ২৮ জুন। টি ২০ বিশ্বকাপের ভরা সময়ের মধ্যেই চলবে আইপিএলের ধাঁচে এই টি ২০ লিগ।

আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে ৫ জুন থেকে টি ২০ বিশ্বকাপ শুরু হবে। এত সময় থাকতে কেন টি ২০ লিগ সেইসময় শুরু হবে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বোর্ড আমাদের আগেই জানিয়ে দিয়েছিল, ১৫ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এমন ধরনের টি ২০ লিগ করা যাবে না। কারণ সেইসময় ঘরোয়া ক্রিকেটের খেলা চলে। রঞ্জি থেকে শুরু করে মুস্তাক আলি, কিংবা বিজয় হাজারে ট্রফির খেলা হয়ে থাকে। তাই ওইসময় টুর্নামেন্ট করা যাবে না। তারপর শুরু হয়ে যায় ছেলে ও মহিলাদের আইপিএল। তাই এই সময় ছাড়া টুর্নামেন্ট করা যাবে না। এবার এইসময় বিশ্বকাপের সময় পড়ে গিয়েছে বলে, না হলে পরেরবার থেকে সমস্যা হওয়ার কথা নয়।’’

এবার এই টি ২০ টুর্নামেন্টের স্পনসর শ্রাচী গ্রুপ ও বন্ধন ব্যাঙ্ক। এমনকী পৃষ্ঠপোষকতায় রয়েছে রেশমি সিমেন্ট। এই লিগের ট্রফি উন্মোচন করা হবে ৩ মে, উদ্বোধন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও থাকবেন ঝুলন গোস্বামী প্রমুখ।

মোট ৮টি ফ্রাঞ্চাইজি দল এতে অংশ নেবে। মহিলাদের টুর্নামেন্টও একযোগে হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। বাংলা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার উদ্যোগ হিসেবেই এই আসর হচ্ছে।


```