Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিএবি-র সঙ্গে লক্ষ্মণের সম্পর্ক শেষের পথে, মধ্যস্থতা করতে পারেন সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: শেষবারের মতো সিএবি-তে বাংলা ক্রিকেটারদের ক্যাম্পে হাজির থাকলেন ভিভিএস লক্ষ্মণ। সেরকমই আন্দাজ পাওয়া গিয়েছে মঙ্গলবার। তিনি বছর চারেক ধরে বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রয়েছেন। লক্ষ্মণের আর্থিক চুক্তিও বেশ লোভনীয়। সৌরভ

সিএবি-র সঙ্গে লক্ষ্মণের সম্পর্ক শেষের পথে, মধ্যস্থতা করতে পারেন সৌরভ

শেষ আপডেট: 24 August 2021 17:44

দ্য ওয়াল ব্যুরো: শেষবারের মতো সিএবি-তে বাংলা ক্রিকেটারদের ক্যাম্পে হাজির থাকলেন ভিভিএস লক্ষ্মণ। সেরকমই আন্দাজ পাওয়া গিয়েছে মঙ্গলবার। তিনি বছর চারেক ধরে বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রয়েছেন। লক্ষ্মণের আর্থিক চুক্তিও বেশ লোভনীয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট থাকাকালীনই লক্ষ্মণকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ক্রমে সিএবি-র সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে কিংবদন্তি ক্রিকেটারের। সিএবি-তে জোর জল্পনা, ভারতের নামী প্রাক্তন ক্রিকেটারের এবারই শেষ কলকাতা আসা। তিনি আর বাংলা শিবিরে আসবেন না পরামর্শদাতা হিসেবে, এমনটাই ক্রিকেটারদের বলে দিয়েছেন তিনি। ক্রিকেটারদের অনেকেই অবাক হয়ে যান ভিভিএসের মুখ থেকে তা শুনে। ক্রিকেটারদের কেউ কেউ আবার সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে এ ব্যাপারে জানান। তিনিও খুব একটা উৎসাহ দেখাননি লক্ষ্মণকে রাখার বিষয়ে। অভিষেকের সঙ্গে লক্ষ্মণের সম্পর্ক ভাল নয়, তেমনই জানা গিয়েছে। কারণ লক্ষ্মণকে আনাই হয়েছিল বাংলা দলকে চ্যাম্পিয়ন করার জন্য, কিন্তু তিনি এসেও দলের খুব একটা উন্নতি হয়নি, তাই তাঁকে বিশাল অঙ্কের পারিশ্রমিকে কর্তারা রাখতে চাইছেন না, সেটি তাঁরা নামী প্রাক্তনকে বুঝিয়ে দিয়েছেন। যেহেতু সৌরভ এনেছিলেন তাঁকে ভিশন টোয়েন্টি ২০ পরিকল্পনা হিসেবে। তাই বাংলার কর্তারা তাঁকে ছেঁটে ফেলতেও চাইছেন না, কিন্তু আকারে ইঙ্গিতে সেটি বুঝিয়ে দিয়েছেন। সেই কারণেই লক্ষ্মণ আর থাকবেন না, তার আভাস দিয়ে গিয়েছেন। গত রবিবার লক্ষ্মণ কলকাতায় এসে পরেরদিন সোমবারই ইডেনে হাজির হয়ে গিয়েছিলেন ক্যাম্পে। এমনকি এদিনও তাঁকে দেখা গিয়েছে, দশদিন ক্যাম্প চলবে। তিনি থাকবেন কিনা, সেই নিয়ে কথা শুরু হয়েছে। এবার হয়তো সৌরভ মধ্যস্থতা করতে পারেন এই বিষয়ে। কারণ বন্ধু লক্ষ্মণকে তিনিই নিয়ে এসেছিলেন, তাই সৌরভের সঙ্গে কথা না বলে কিছু করবেন না লক্ষ্মণ, সেটিও অনেকে বলছেন। যদিও অন্যান্যবার যেমন হাসিখুশি থাকেন, তেমন এবার নেই ইডেনের অন্যতম বরপুত্র। তাই হাওয়া গরম রয়েছে, তেমনই গুঞ্জন উঠছে।  

```