Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দুবাইয়ের বুর্জ খলিফায় শাহরুখের কেকেআর, পরেরবার নাইটদের তালিকায় প্রথমেই রিঙ্কু!

দুবাইয়ে বুর্জ খলিফায় শাহরুখের কেকেআরের প্রতিকৃতি। আলো ঝলমল করছে নাইটদের চ্যাম্পিয়ন দল। ভেসে উঠেছে শাহরুখ খানের মুখ।

দুবাইয়ের বুর্জ খলিফায় শাহরুখের কেকেআর, পরেরবার নাইটদের তালিকায় প্রথমেই রিঙ্কু!

বুর্জ খলিফায় নাইটদের বেগুনি আলোর ফোয়ারা।

শেষ আপডেট: 29 May 2024 17:38

দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে বুর্জ খলিফায় জ্বলজ্বল করছে শাহরুখের কেকেআরের সোনালি বেগুনি রং । আলো ঝলমল করছে নাইটদের চ্যাম্পিয়ন দল। ভেসে উঠেছে শাহরুখ খানের মুখ। এর আগে এত দল আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে, কোনও দল এমন সম্মান পায়নি। এবারই প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন দলের অবয়ব ফুটে উঠল বুর্জ খলিফার দেওয়ালে।

দুবাইতে এমনিতেই শাহরুখ খুব জনপ্রিয়। তাঁর প্রতি সিনেমা একইসঙ্গে রিলিজ হয় দুবাইয়ের নানা প্রেক্ষাগৃহে। সেই কারণেই দুবাইয়ের এই ঐতিহাসিক স্থানে কেকেআরের পুরো চ্যাম্পিয়ন দলের আলোকমালা ফুটে উঠেছে। 

আইপিএলের বিজয়ী মঞ্চে কেকেআর যখন খেতাব পেল, সেইসময় দেখা গিয়েছে শাহরুখ খানের পুরো পরিবারকে। তাঁর সঙ্গে এইপ্রথম আইপিএলের ম্যাচে দেখা গিয়েছে স্ত্রী গৌরি খানকে। এছাড়াও ছিলেন বান্ধবী জুহি চাওলা, মেয়ে সুহানা, ছেলে আরিয়ান ও আব্রাম, এমনকী সুহানার দুই বান্ধবী অনন্যা ও সাহানা কাপুরকে। 

এদিকে, কেকেআর সামনের বার কী দল গড়বে, সেই নিয়ে প্রাথমিক ভাবনাচিন্তা করেছে। মোট চারজন তারকাকে ধরে রাখতে পারবে তারা। সেটাই নিয়ম আইপিএলে। নাইট কর্তৃপক্ষ প্রথম যে নামটি রেখেছে, সেটি রিঙ্কু সিংয়ের। কারণ রিঙ্কু এই নিয়ে ৮বছর ধরে খেলছেন। তিনি দলের সবচেয়ে কার্যকরী ক্রিকেটার, আগামী দিনের তারকাও। রিঙ্কুর ক্ষেত্রে বেতন বাড়েনি নাইট দলে। তিনি এবার ৫৫ লক্ষ টাকা বেতন পেয়েছেন, বাকিরা যেখানে অনেকবেশি। সামনের বার তাঁর দর বাড়িয়ে তাঁকে বিশেষ পুরস্কার দিতে চায় কেকেআর।

নাইটরা আরও তিন ক্রিকেটারকে ধরে রেখে সামনের বারের নিলামের জন্য ঝাঁপাবে। সেই তালিকায় দলের অধিনায়ক শ্রেয়সসহ নারিন, রাসেল ও বরুণ চক্রবর্তীরা রয়েছেন। আইপিএলের প্রতি ফ্রাঞ্চাইজিগুলি আবেদন করেছে যাতে চারের বদলে ছয় ক্রিকেটারকে ধরে রাখতে পারে।  


```