Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রোহিতরা যে মাঠে খেললেন, সেই নাসাউ স্টেডিয়াম ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার দিয়ে!

নিউইয়র্কের এই মাঠে আর বিশ্বকাপের খেলা নেই। এবার খেলা হবে ফ্লোরিডা, ওয়াশিংটনে। তাই নাসাউ স্টেডিয়াম পুরো ভেঙে ফেলা হচ্ছে।

রোহিতরা যে মাঠে খেললেন, সেই নাসাউ স্টেডিয়াম ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার দিয়ে!

নাসাউ ক্রিকেট স্টেডিয়াম।

শেষ আপডেট: 13 June 2024 15:26

দ্য ওয়াল ব্যুরো: চলতি টি ২০ বিশ্বকাপে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়াম আলোচনার কেন্দ্রে ছিল। এই মাঠে বাইশগজ নিয়ে বারবার কথা হয়েছে। বিতর্কে ছিল পিচ। এত লো স্কোরিং ম্যাচ হয়েছে এই পিচে, সেখানে খেলাই ছিল কঠিন চ্যালেঞ্জ।

ভারতীয় দলসহ বাকি দলও এই মাঠে খেলে বেশি রান তুলতে পারেনি। মাত্র ছ’মাসের চেষ্টায় এই স্টেডিয়াম গড়ে তোলা হয়েছিল। ভারত-পাক ম্যাচে দুই দল মিলিয়ে স্কোর হয়েছিল ২৩২ রান। যতই টি ২০ ক্রিকেটের ম্যাচ হোক, এই মাঠে যে কোনও দলের বোলাররাই ছড়ি ঘুরিয়েছেন।

নিউইয়র্কের এই মাঠে আর বিশ্বকাপের খেলা নেই। এবার খেলা হবে ফ্লোরিডা, ওয়াশিংটনে। তাই নাসাউ স্টেডিয়াম পুরো ভেঙে ফেলা হচ্ছে। ভারত ও আমেরিকা ম্যাচ দিয়েই এই মাঠের খেলা শেষ হয়ে গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই মাঠের পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছিল, শেষ হয়ে যায় বিশ্বকাপ শুরুর সাতদিন আগেই।

আইসিসি আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই মাঠ নিয়ে জানিয়েছে, তারা যদি এই মাঠকে রক্ষণাবেক্ষণ করতে পারে তাহলে পিচগুলো এখানে থাকবে। আর নাহলে এগুলোকে ফ্লোরিডাতে নিয়ে যাওয়া হবে। এদিন দেখা গিয়েছে, নাসাউ স্টেডিয়ামের মাঠে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। 

বিশ্বকাপ উপলক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে ড্রপ ইন পিচ নিয়ে আসা হয় নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের জন্য। এখানে মেজর লিগ ক্রিকেট আয়োজনের সম্ভাবনা অনেকে দেখছিল কিন্তু এমএলসি কর্তৃপক্ষ এতে সায় দেয়নি।


```