
শেষ আপডেট: 26 September 2019 02:36
পড়াশোনার সঙ্গে সেতার বাজানো ও দাবা খেলায় পারদর্শী বুদ্ধদেব একজন চাম্পিয়ান সাঁতারুও। প্রতিবন্ধী সাঁতারুদের জন্য জাতীয় স্তরের প্রতিযোগিতায় বুদ্ধদেবের আছে ৬টি স্বর্ণ পদক। জুডোতে প্যারা-অলিম্পিকের জাতীয় স্তরে স্বর্ণপদক জিতেছিল বর্তমানে ক্লাস টুয়েলভে পড়া বুদ্ধদেব। এ বার ব্রোঞ্জ জিতল আন্তর্জাতিক স্তরে।
সোনার ছেলে এ বার একই সঙ্গে ভারত ও বাংলার মুখ উজ্জ্বল করল। বিভিন্ন রাজ্যের ২২ জন ছাত্রছাত্রী আন্তর্জাতিক প্যারা-কমনওয়েলথ গেমসের জুডোতে যোগ দিতে রওনা হয়েছিল। বুদ্ধদেবই প্রথম ভারতীয় দৃষ্টিহীন ছাত্র হিসাবে প্যারা-কমনওয়েলথ গেমসের জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করল।
প্রথম বার অংশগ্রহণ করেই ব্রোঞ্জ পদক জয়, নিঃসন্দেহে এক অসামান্য কীর্তি। কিন্তু এই কৃতিত্বের পিছনে আছে আরেকজনের অক্লান্ত পরিশ্রম। তিনি বুদ্ধদেবের জুডো প্রশিক্ষক দিব্যেন্দু হাটুয়া। যিনি বিনা পারিশ্রমিকে বুদ্ধদেবকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন।
