Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুনীর প্রথম ক্রিকেট অধিনায়ক ছিলেন, ভাল ফুটবলও খেলতেন লেখক বুদ্ধদেব

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ময়দানে বুদ্ধদেব গুহর (Buddhadeb Guha) অবারিত দ্বার ছিল। তিনি ছিলেন ফুটবলারদের কাছের মানুষও। সব থেকে বড় কথা, বহুবার তিনি বড় ম্যাচের (Football Derby) আগে অন্য চোখে দুই দলের বিশ্লেষণ করেছেন। শুধু ফুটবল নয়, পাশাপাশি

চুনীর প্রথম ক্রিকেট অধিনায়ক ছিলেন, ভাল ফুটবলও খেলতেন লেখক বুদ্ধদেব

শেষ আপডেট: 29 August 2023 11:56

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ময়দানে বুদ্ধদেব গুহর (Buddhadeb Guha) অবারিত দ্বার ছিল। তিনি ছিলেন ফুটবলারদের কাছের মানুষও। সব থেকে বড় কথা, বহুবার তিনি বড় ম্যাচের (Football Derby) আগে অন্য চোখে দুই দলের বিশ্লেষণ করেছেন।

শুধু ফুটবল নয়, পাশাপাশি তিনি ক্রিকেট নিয়েও চুলচেরা আলোচনা করতে পারতেন। ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে কথা হলে প্রায়ই বলতেন, ‘‘আমার খেলাকেন্দ্রিক সবটা জুড়ে রয়েছে চুনী (গোস্বামী) (Chuni Goswami)। ওঁর জন্যই আমার ফুটবলার হওয়া হয়নি। কারণ চুনী এত ভাল ফুটবল খেলত যে স্কুল দলে আমি সুযোগই পেতাম না।’’

বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ পড়তেন দক্ষিণ কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশনে। চুনী-‌বুদ্ধদেব স্কুলে ছিলেন সহপাঠী। স্কুলে ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন চুনী ও ক্রিকেটে বুদ্ধদেব। লেখক যে ভালই ক্রিকেট খেলতেন, সেটি চুনী গোস্বামী বহুবার বলেছেন। এমনকি চুনীকে ক্রিকেটে এনেছিলেন বুদ্ধদেব বাবুই, সেটিও জানিয়েছিলেন পদ্মশ্রী। এমনকি ফুটবলও ভাল খেলতেন বিশিষ্ট সাহিত্যিক। কিন্তু তিনি সেটি মুখে স্বীকার করতেন না।

চুনী তাঁর আত্মজীবনী ‘খেলতে-খেলতে’ বইয়ে লিখেছেন, ‘‘বুদ্ধ আমাকে ক্রিকেট মাঠে নিয়ে এসেছিল, ও না থাকলে আমার ক্রিকেট খেলাই হতো না। শুধু তাই নয়, আমাকে এমন একটা ম্যাচে সুযোগ দিয়েছিল, যে ম্যাচে আমি দলে এসেছিলাম নবম ব্যাটসম্যান হিসেবে। করেছিলাম ৪৭ রান, আর উইকেট নিয়েছিলাম চারটি। তারপর আমাকে দল থেকে বাদ দিতে পারেনি আমার প্রথম ক্রিকেট অধিনায়ক।’‘

চুনী লিখেছেন, ‘‘আন্তঃ ‌স্কুল ক্রিকেটে আমাদের স্কুলের খেলা ছিল সাউথ সাবার্বান স্কুলের সঙ্গে। মাঠ আমাদের স্কুলের সামনে। অর্থাৎ দেশপ্রিয় পার্কে। খেলার দিন স্কুল বসার পরই ছুটি হয়ে গেল। আমরা চলে গেলাম পার্কে। দেখি সাউথ সুবার্বনের ছাত্ররা প্র‌্যাকটিস করছে। প্যাড গ্লাভস পরে তারা তৈরি। কিন্তু আমাদের দল তখনও মাঠে আসেনি। শুনলাম স্কুলের গেমস রুমে সবাই রয়েছে। ট্রাম লাইন পার হয়ে এক দৌড়ে ছুটে গেলাম স্কুলে। গিয়ে দেখি সেখানে আমাদের গেম-‌টিচার এবং ক্যাপ্টেন মুখ ভার করে বসে আছেন। কারণ কয়েকজন খেলোয়াড় তখনও আসেনি।’’

ভাগ্যিস আসেননি, না হলে চুনীর ক্রিকেট দক্ষতা বোঝাই যেত না। কারণ ওই সুযোগটা দারুণ কাজে লাগিয়েছিলেন চুনী। বুদ্ধদেব গুহের নির্দেশে তাঁকে নামানো হলে তিনি ৪৭ রান করেছিলেন, আর বল হাতে ৪ উইকেট নেন।

চুনী গোস্বামী যখন মোহনবাগানের অধিনায়ক ছিলেন, সেইসময় বন্ধু বুদ্ধদেব গুহ মাঠে যেতেন প্রায়ই। কিন্তু তিনি মোহনবাগানকে সমর্থন করেন কিনা সেই প্রশ্নে সরাসরি কিছু বলেননি। শুধু বলতেন, ‘‘আমার বন্ধু চুনী মোহনবাগানে খেলে, তাই ওঁকে সমর্থন করতে মাঠে যাই।’’

https://youtu.be/oe7yKhiNvAA?si=Y3X8VlVcePr0V5f-

‘কোয়েলের কাছে’র যশোবন্ত চরিত্রে ভাবা হয়েছিল উত্তমকুমার থেকে জর্জ বেকারকে


```