Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বেনজির কাণ্ড! রোনাল্ডোর সই করা ম্যান ইউ-র জার্সি চাইলেন ইংল্যান্ডের রানি

দ্য ওয়াল ব্যুরো: এমন কাণ্ড কোনওদিন ঘটেনি, যা ঘটতে চলেছে এবার। কোনও ফুটবলারের সই করা জার্সি ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ (queen elizabeth) নিজের সংগ্রহে রেখে দেবেন, এমন বেনজির ঘটনা আগে ঘটেনি। তিনি চাননি কোনও ফুটবলারের জার্সি কিংবা অন্যক

বেনজির কাণ্ড! রোনাল্ডোর সই করা ম্যান ইউ-র জার্সি চাইলেন ইংল্যান্ডের রানি

শেষ আপডেট: 1 September 2021 18:52

দ্য ওয়াল ব্যুরো: এমন কাণ্ড কোনওদিন ঘটেনি, যা ঘটতে চলেছে এবার। কোনও ফুটবলারের সই করা জার্সি ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ (queen elizabeth) নিজের সংগ্রহে রেখে দেবেন, এমন বেনজির ঘটনা আগে ঘটেনি। তিনি চাননি কোনও ফুটবলারের জার্সি কিংবা অন্যকিছু। এবারই প্রথা ভেঙে সেটি ঘটবে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (manchester united) সই করার পর থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (cristiano ronaldo) নিয়ে আবেগের বিস্ফোরণ ঘটছে। সেটিরই পূর্ণ রূপ পেল এবার। আরও পড়ুন: অজি বধের পরে কিউইদেরও উড়িয়ে দিল বাংলাদেশ, দারুণ ছন্দে শাকিবরা বুধবার ইংল্যান্ড রাজপরিবার থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের কাছে একটি বার্তা গিয়েছে। যে বার্তায় বলা হয়েছে, চলতি মরসুমে রোনাল্ডোর সই করা ম্যান ইউ-র জার্সি যেন ইংল্যান্ড রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য পাঠানো হয়, কারণ তিনি সেটি নিজের সংগ্রহে রাখবেন। মোট ৮০টি রোনাল্ডোর সই করা জার্সি চাওয়া হয়েছে ক্লাবের কাছে। https://twitter.com/TeamCRonaldo/status/1433126313838141448 আজ পর্যন্ত রানি কোনওদিন ব্যক্তিগতভাবে কোনও ফুটবলারের সই করা জার্সি চাননি। সেই প্রথা ভাঙল পর্তুগিজ তারকার জন্য। রোনাল্ডো প্রীতি যে রানিরও কম নেই, তা এই ঘটনায় প্রমাণিত। শুধু তাই নয়, রোনাল্ডোর ফের এক যুগ বাদে ম্যাঞ্চেস্টারে সই করার ঘটনায় রাজ পরিবারও খুশি হয়েছে, তাও বেশ বোঝা যাচ্ছে। রোনাল্ডো নিজেও বলেছেন, তিনি পুরনো সংসারে ফিরতে চেয়েছিলেন। স্যার আলেক্স ফার্গুসনের সঙ্গে কথাই তাঁকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তাই তিনি জানিয়েছেন, স্যার আলেক্সের জন্যই তিনি ম্যান ইউ-তে ফিরলেন। যেন ছাত্র গুরুদক্ষিণা দিলেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'    

```