Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পদ্মশ্রী ফেরত চান বজরং! কুস্তির নয়া কমিটি সাসপেন্ড হতেই নরম সুর ব্রিজভূষণের

ব্রিজভূষণ ছায়ায় থাকা কমিটি বরখাস্ত হতেই তিনি দ্রুত দিল্লিতে দুপুরেই দেখা করেন বিজেপি-র সর্বভারতীয় নেতা জেপি নাড্ডার সঙ্গে। সেখানে বিশদে নিজের বক্তব্য জানিয়েছেন বিতর্কিত কর্তা ও বিজেপি সাংসদ।

পদ্মশ্রী ফেরত চান বজরং! কুস্তির নয়া কমিটি সাসপেন্ড হতেই নরম সুর ব্রিজভূষণের

শেষ আপডেট: 24 December 2023 16:02

দ্য ওয়াল ব্যুরো: পদ্মশ্রী এবার ফেরত চাইছেন অলিম্পিয়ান বজরং পুনিয়া। সর্বভারতীয় কুস্তি সংস্থায় ব্রিজভূষণ সিংয়ের কাছের লোক সঞ্জয় সিং সভাপতি নির্বাচিত হতে কু্স্তিগিরদের মধ্যে বিদ্রোহ সংঘটিত করতে দেখা যায়।

প্রথমে সাক্ষী মালিক কুস্তি থেকে অবসর নিয়ে ফেলেন। তারপরের দিনই আবার অলিম্পিক্সে পদকজয়ী কুস্তির মহাতারকা বজরং পুনিয়া সংসদ ভবনের রাস্তায় তাঁর পদ্মশ্রীর মেডেল ও শ্রংসাপত্র মাটিতে ফেলে রেখে চলে আসেন। সেটি অবশ্য দিল্লি পুলিশ পরে কুড়িয়ে রেখেছিল।

রবিবার কেন্দ্র ক্রীড়া মন্ত্রক সঞ্জয় সিংয়ের সেই নেতৃত্বাধীন পুরো কমিটিকে সাসপেন্ড করে দিয়েছে। ওই কমিটির সদস্যরা নিয়ম বহির্ভূতভাবে বয়সভিত্তিক দুটি গ্রুপের ভারতীয় দল ঘোষণা করে দেয়। এতেই আপত্তি তোলে মন্ত্রক। নিয়ম অনুযায়ী, জাতীয় স্তরের কোনও প্রতিযোগিতা আয়োজন করার আগে কর্মসমিতির বৈঠক করতে হয়। সেখানেই প্রতিযোগিতা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তারপরই সূচি ঘোষণা করার নিয়ম। যে কোনও প্রতিযোগিতার আগে প্রতিযোগীদের প্রস্তুতির জন্য সময় দিতে হয়।

কমিটি সাসপেন্ড হতেই বজরংও ফিরিয়ে দেওয়া পদ্মশ্রী ফেরত চেয়েছেন। তিনি বলেছেন, যার জন্য প্রতিবাদ জানিয়েছিলাম, তার যখন বিহিত হয়েছে, তাই আমার পদ্মশ্রীর মেডেল ফিরিয়ে দেওয়া হোক।

এদিকে, ব্রিজভূষণ ছায়ায় থাকা কমিটি বরখাস্ত হতেই তিনি দ্রুত দিল্লিতে দুপুরেই দেখা করেন বিজেপি-র সর্বভারতীয় নেতা জেপি নাড্ডার সঙ্গে। সেখানে বিশদে নিজের বক্তব্য জানিয়েছেন বিতর্কিত কর্তা ও বিজেপি সাংসদ। যাঁর নামে যুব মহিলা কুস্তিগিরদের বিরুদ্ধে যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। জাতীয় শিবিরে তিনি নিজের ঘরে ডেকে কিশোরী কুস্তিগিরদের যৌন হেনস্থা করতেন বলে সাক্ষী মালিকরা দাবি জানিয়ে এসেছেন।

 এদিন অবশ্য ব্রিজভূষণ বলেছেন,  কুস্তি ফেডারেশনের সাসপেন্ড হওয়া সভাপতি সঞ্জয় সিং তাঁর কেউ হন না, তাঁর আত্মীয় নন। অথচ সভাপতি হওয়ার পরে সঞ্জয় সিং প্রণাম সারেন ব্রিজভূষণকে। জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পিছনে কুস্তির কোনও প্রসঙ্গ ছিল না বলে দাবি ওই বিতর্কিত কর্তার। তিনি বরং জানান, আমাদের দলীয় বিষয়ে আলোচনা হয়েছে।

নাড্ডার সঙ্গে বেরনোর সময় ব্রিজভূষণ দিল্লির সাংবাদিকদের বলেছেন, ‘সঞ্জয় সিং আমার কোনও আত্মীয় নন। ক্রীড়া প্রতিযোগিতাগুলি যাতে ফের শুরু করা যায়, তা নিশ্চিত করতেই তাড়াহুড়ো করে অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-২০ দলের নাম ঘোষণা করা হয়েছিল। টুর্নামেন্টটি আয়োজনের জন্য হাতে বেশি সময় ছিল না। তাই এমনটি করা হয়েছে।’

অভিযুক্ত বিজেপি সাংসদ আরও বলেছেন, ‘আমি কুস্তিগিরদের জন্য ১২ বছর ধরে কাজ করেছি। আমি ভাল কাজ করেছি কিনা সেটি সময়ই বলবে। তবে গত ২১ ডিসেম্বরের পর থেকে আমি আর কুস্তির কোনও বিষয়ে মাথা ঘামাচ্ছি না। আমি এসবে নেই আর!’


```