Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আইপিএলে কোচ লারা, সানরাইজার্সের হেড স্যার 'ত্রিনিদাদ রাজপুত্র'

দ্য ওয়াল ব্যুরো: এবার 'হেড স্যার'-এর ভূমিকায় দেখা যাবে বিখ্যাত ক্রিকেটার ব্রায়ান লারাকে (Brian Lara)। টি২০ ফরম্যাটে প্রথম কোনও দলের পূর্ণ দায়িত্ব নিতে চলেছেন এই কিংবদন্তি। তাও আবার আইপিএলের মতো টুর্নামেন্টে (IPL)। প্রশ্ন উঠছে কোন দল

আইপিএলে কোচ লারা, সানরাইজার্সের হেড স্যার 'ত্রিনিদাদ রাজপুত্র'

শেষ আপডেট: 3 September 2022 10:02

দ্য ওয়াল ব্যুরো: এবার 'হেড স্যার'-এর ভূমিকায় দেখা যাবে বিখ্যাত ক্রিকেটার ব্রায়ান লারাকে (Brian Lara)। টি২০ ফরম্যাটে প্রথম কোনও দলের পূর্ণ দায়িত্ব নিতে চলেছেন এই কিংবদন্তি। তাও আবার আইপিএলের মতো টুর্নামেন্টে (IPL)।

প্রশ্ন উঠছে কোন দলের কোচের ভূমিকায় দেখা যাবে লারাকে? গত মরসুম থেকেই সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) পরামর্শদাতা ও ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছিলেন এই ক্যারিবিয়ান তারকা। হেড কোচ (Head Coach) ছিলেন টম মুডি।

https://twitter.com/SunRisers/status/1565935313998221313

শনিবার হায়দরাবাদের দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে, পরের মরসুমে টম মুডির জায়গায় কোচ হচ্ছেন ব্রায়ান লারা। বেশ কয়েকবছর এই দলের কোচের দায়িত্ব সামলেছেন মুডি। তাঁর কোচিংয়ে দল পাঁচবার প্লে অফে ওঠে। একবার চ্যাম্পিয়নও হয়। কিন্তু এবছর আইপিএলে তেমন দাগ কাটতে পারেনি হায়দরাবাদ।

https://twitter.com/SunRisers/status/1565935116852989952

সংবাদমাধ্যম সূত্রে খবর, টম মুডিকে সরানোর জন্য এবছর দলের ব্যর্থতাই দায়ী। এই মরসুম খুব একটা ভাল যায়নি দলের জন্য। ছ’টি ম্যাচে জিতলেও আটটিতে হেরেছে তারা। পয়েন্ট টেবিলে আট নম্বরে শেষ করেছে দল। তাই অনেক ভাবনা চিন্তার পরেই দলের ব্যাটন এবার ত্রিনিদাদ রাজপুত্রর হাতে তুলে দিতে প্রস্তুত হায়দরাবাদ দলের মালিকেরা।

যুবভারতীতে চেয়ার-বিলবোর্ড ভাঙা, ডুরান্ডের ঘটনায় ক্ষমা চাইল মহামেডান


```