Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Brendon McCullum: পরের মরসুমে নাইট শিবিরে 'প্রাক্তন' ম্যাকালাম! কোচ হিসেবে আর নয় কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (KKR) সঙ্গে জার্নি শেষ! এবার তিনি (Brendon McCullum) ইংল্যান্ড দলের কোচ হতে চলেছেন। চলতি আইপিএলই (IPL 2022) হবে প্রাক্তন কিউ তারকার শেষ মরসুম। কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন ব্রেন্ডন ম্যাকালাম

Brendon McCullum: পরের মরসুমে নাইট শিবিরে 'প্রাক্তন' ম্যাকালাম! কোচ হিসেবে আর নয় কলকাতায়

শেষ আপডেট: 12 May 2022 07:29

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (KKR) সঙ্গে জার্নি শেষ! এবার তিনি (Brendon McCullum) ইংল্যান্ড দলের কোচ হতে চলেছেন। চলতি আইপিএলই (IPL 2022) হবে প্রাক্তন কিউ তারকার শেষ মরসুম। কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। কয়েকদিন আগে নাইট শিবিরের এক বৈঠকে এমন কথাই একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার সেই সিদ্ধান্তের ওপরই সিলমোহর পড়তে চলেছে।

আইপিএলের প্রথম মরসুম থেকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কলকাতার হয়ে একমাত্র শতরান আছে তাঁর ঝুলিতেই। তবে পরে কলকাতা ছেড়ে অন্য দলের হয়েও খেলেছেন তিনি। কিন্তু ফের কোচ হয়ে ফিরে এসেছিলেন নাইট শিবিরে। এতদিন সেই দায়িত্বই পালন করছিলেন।

সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ইংল্যান্ড বোর্ড (ECB) কোচ হিসেবে প্রাক্তন কিউ উইকেটরক্ষকের নাম ঘোষণা করে দেবে। নাইট শিবিরের এক কর্তার কথায়, ইংল্যান্ডের কোচ হওয়ার কারণেই কেকেআরের দায়িত্ব ছাড়ছেন ম্যাকালাম।

তবে ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে যোগ দেবেন। কারণ ইসিবি সিদ্ধান্ত নিয়েছে যে, সীমিত ওভার ও টেস্ট দলের জন্য আলাদা আলাদা কোচ নিযুক্ত করার। তারপর থেকেই ম্যাকালামের নাম ভাসছে টেস্ট দলের কোচ হওয়ার ব্যাপারে।

নিউজিল্যান্ডের হয়ে অন্যতম সফল ব্যাটসম্যান ম্যাকালাম। শতাধিক টেস্ট খেলেছেন নিউজিল্যান্ডের জার্সি গায়ে। টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও আছে তাঁর নামের পাশে। তাই ইসিবি-র অন্যতম পছন্দ এই কিউ তারকা।

ট্রেনের জানলায় হাত কেটে রক্ত ঝরছিল শিশুর, টুইট পেয়েই রেলমন্ত্রী যা করলেন কুর্নিশ জানাচ্ছে দেশ


```