Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শোয়েবের সঙ্গে সানিয়ার বিয়ে ভাঙার খবর গুজব, সেবারও বলেছিলেন ইমরান মির্জা

টেনিস মহলে একটা কথা খুব চালু রয়েছে, বলা হয়, ইমরান যেটি বলেন, তার উল্টো হয় সানিয়ার ক্ষেত্রে।

শোয়েবের সঙ্গে সানিয়ার বিয়ে ভাঙার খবর গুজব, সেবারও বলেছিলেন ইমরান মির্জা

বাবা ইমরান মির্জার সঙ্গে সানিয়া।

শেষ আপডেট: 22 June 2024 20:13

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং সানিয়া মির্জার খবর। শুক্রবারই সর্বভারতীয় প্রচারমাধ্যমকে সানিয়ার বাবা ইমরান মির্জা বলেছেন, মহম্মদ শামিকে নিয়ে যে খবর রটছে, তা একেবারেই ভিত্তিহীন। প্রসঙ্গত, টেনিস মহলে আলোচনা চলছিল, শামির সঙ্গে নতুন জীবনের পথে হাঁটতে চলেছেন সানিয়া। এই নিয়ে আলোচনা যখন চরমে, সেইসময় সানিয়ার বাবা সেই জল্পনা থামিয়ে দিয়ে বলেছেন, ‘‘না, না এসব একেবারেই ঠিক নয়। শামির সঙ্গে কোনওদিন দেখাই হয়নি আমার মেয়ের।’’

টেনিস মহলে একটা কথা খুব চালু রয়েছে, বলা হয়, ইমরান যেটি বলেন, তার উল্টো হয় সানিয়ার ক্ষেত্রে। কারণ শোয়েব মালিকের সঙ্গে ভারতের টেনিস রানির বিবাহ বিচ্ছেদ যখন আলোচনা তুঙ্গে, সেইসময় এই ইমরানই বলেছিলেন, কিছুই হয়নি, সব ঠিক আছে, কোথাও কোনও সমস্যা নেই! পরে দেখা যায়, আশঙ্কাই সত্যি, সানিয়ার সঙ্গে পাক ক্রিকেটারের সম্পর্কের ইতি ঘটেছে।

শোয়েবই প্রথম পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে জল্পনাকে সত্যে পরিণত করেন। সানিয়া শুরু থেকেই বিষয়টি আড়াল করছিলেন। তিনি হেঁয়ালি করে পোস্টও দেন এই বিষয়ে। তার আগেই অবশ্য ‘খুলা’ দেওয়ার সিদ্ধান্ত নেন। সানিয়া নিজেই শোয়েবের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসতে চেয়েছিলেন।

সানিয়া অবশ্য নিজে বলছেন, তিনি এখনই কোনও সম্পর্কে জড়াতে চান না। তিনি বরং নিজের ব্যবসা, টেনিসের অ্যাকাডেমি ও এনডোর্সমেন্ট নিয়ে মন দিতে চান। শুধু তাই নয়, সানিয়া ও শোয়েবের পুত্র ইজহানের কেরিয়ার নিয়েও ভাবতে চান ভারতের অন্যতম সেরা ক্রীড়াবিদ।

সানিয়া নিয়ে ভবিষ্যৎবানী করেছেন তারকাদের কাছে জনপ্রিয় জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি। তিনি সানিয়ার জন্ম-নক্ষত্র বিচার করে জানিয়েছেন, সানিয়ার বৃহস্পতি ভাল জায়গায় অবস্থান করছে। সেই কারণেই পারিবারিক শান্তি থেকে ব্যবসাতেও শুভ যোগ রয়েছে। ওই নামী জ্যোতিষী আরও বলেছেন, সানিয়ার জীবনে নতুন ব্যক্তি আসতে পারেন আগামী বছরের শেষে কিংবা ২০২৬ সালের শুরুতেই। সেই কারণেই সব জল্পনা যে মিলবে না, তার গ্যারান্টিই বা কোথায়!


```