Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেমারদের টিম বাসে একের পর এক পচা ডিম

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হলো। ব্রাজিলের মাটি ছোঁয়ার পর নেমার, কুটিনহোদের ‘বরণ’ করে নেওয়া হলো পচা ডিম ছুঁড়ে। বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে সেলেকাওদের। রাশিয়া ছাড়ার আগে ফিলিপ

নেমারদের টিম বাসে একের পর এক পচা ডিম

শেষ আপডেট: 10 July 2018 08:32

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হলো। ব্রাজিলের মাটি ছোঁয়ার পর নেমার, কুটিনহোদের ‘বরণ’ করে নেওয়া হলো পচা ডিম ছুঁড়ে। বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে সেলেকাওদের। রাশিয়া ছাড়ার আগে ফিলিপ কুটিনহো বলেছিলেন, ‘আমরা সমর্থকদের সমালোচনা নেওয়ার জন্য প্রস্তুত।’ কিন্তু সমালোচনা নয়। গোটা ব্রাজিল টিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল জনতা। কাজান থেকেই দেশের বিমান ধরতে হয় তিতের দলকে। সাওপাওলো বিমানবন্দর থেকে টিম বাস রাস্তায় আসতেই একদল সমর্থক বাস ঘিরে বিক্ষোভ দেখায়। সঙ্গে বাসের দিকে ধেয়ে যায় একের পর এক পচা ডিম। বাসের ভিতরে তখন মাথা নিচু করে বসে গ্যাব্রিয়েল জেসাস, উইলিয়ানরা। ২০১৪ তে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল বিশ্বকাপ থেকে। সেলেকাও ফুটবলের লজ্জার সেই রাত ভুলতে এ বার স্বপ্ন দেখেছিল গোটা ব্রাজিল। কিন্তু হয়নি। লুকাকু, অ্যাজার, ফেলাইনিদের বেলজিয়ামের বিরুদ্ধে ডাহা ফেল করেছে ব্রাজিল। ফুটবল মহলের অনেকের মতে, একটা জাতি টিকে রয়েছে ফুটবলের উপর ভর করে। আর সেই দেশ যদি বিশ্বকাপের মঞ্চে খারাপ ফল করে তাহলে এই ঘটনা অবাস্তব কিছু নয়। ২০০২-এ শেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ১৪ বছরের খরা। অপেক্ষা ২০২২-এর। https://twitter.com/nishatshamsi/status/1016196359169368065

```