Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ব্রাজিলকে জেতালেন বিস্ময় কিশোর এনড্রিক, মরিয়া লড়াই মেক্সিকোর

ইনজুরি টাইমের দুই মিনিটে মেক্সিকোর গুলেরমো মার্টিনেজ গোল করে মেক্সিকোর হয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন। ব্রাজিলের পক্ষে জয়সূচক গোল করেন বিস্ময় কিশোর এনড্রিক।

ব্রাজিলকে জেতালেন বিস্ময় কিশোর এনড্রিক, মরিয়া লড়াই মেক্সিকোর

শেষ আপডেট: 10 June 2024 14:31

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকায় নামার আগে দুরন্ত ব্রাজিল। তারা মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে। কনকাকাফ গ্রুপের এই দেশটি গত ম্যাচে উরুগুয়ের কাছে ০-৪ গোলে চূর্ণ হয়েছিল। তারাই ব্রাজিলের মতো হেভিওয়েট দলকে এতটা বেগ দেবে, ভাবা যায়নি।

ব্রাজিলের হয়ে আন্দ্রেজ পেরেরা পাঁচ মিনিটের মাথায় গোল দিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন। তারপর খেলার প্রথমার্ধে আর গোল করতে পারেনি দুই পক্ষই। ম্যাচের ৫৪ মিনিটে ব্রাজিলের হয়ে গ্র্যাবিয়েল মার্টিনেলি গোল করে ২-০ করেন ম্যাচে।

তারপরেই আসল খেলা, দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। মেক্সিকোর যে ফুটবলে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, সেটি বোঝা গিয়েছে তাদের ফুটবল শৈলিতে। খেলার ৭৩ মিনিটে জুলিয়েন কুইনোস গোল করে ব্যবধান ১-২ করেন। ম্যাচের ইনজুরি টাইমেই খেলার পট পরিবর্তন হয়ে গিয়েছে।

ইনজুরি টাইমের দুই মিনিটে মেক্সিকোর গুলেরমো মার্টিনেজ গোল করে মেক্সিকোর হয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন। খেলার ফল সেইসময় ২-২। ব্রাজিলের পক্ষে জয়সূচক গোল করেন বিস্ময় কিশোর এনড্রিক। গোলের পরে জার্সি খুলে আনন্দ প্রকাশ করেছেন এই তরুণ প্রতিভা।  

ম্যাচের শুরু থেকেই নিজেদের মধ্যে পাস খেলে এগোতে থাকে ব্রাজিল। তাদের মাঝমাঠে সারাক্ষণ বল ছিল, কিন্তু অ্যাটাকিং থার্ডে বল যাচ্ছিল না তাদের, যারফলে এনড্রিক একা হয়ে গিয়েছিলেন। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ভিনিসিয়াসের ক্রস থেকে এনড্রিক যে গোলটি করেছেন, তা এককথায় দুরন্ত। তিনিই আগামী দিনের ব্রাজিলের নায়ক হয়ে উঠতে চলেছেন।   


```