Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধারেভারে সবেতেই এগিয়ে ব্রাজিল, তবু পেরুকেও ‘আর্জেন্টিনা’ ভাবছেন নেমাররা

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের দেশে দারুণ ছন্দে এগোচ্ছে ব্রাজিল। প্রতি ম্যাচে নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে তাদের মধ্যে। একটি ম্যাচে কোচ তিতে রিজার্ভ বেঞ্চের শক্তিও দেখে নিয়েছেন তারকাদের বিশ্রাম দিয়ে। তাই পুরো দলের শক্তি ও দুর্বলতা নিয়ে একেব

ধারেভারে সবেতেই এগিয়ে ব্রাজিল, তবু পেরুকেও ‘আর্জেন্টিনা’ ভাবছেন নেমাররা

শেষ আপডেট: 5 July 2021 16:40

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের দেশে দারুণ ছন্দে এগোচ্ছে ব্রাজিল। প্রতি ম্যাচে নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে তাদের মধ্যে। একটি ম্যাচে কোচ তিতে রিজার্ভ বেঞ্চের শক্তিও দেখে নিয়েছেন তারকাদের বিশ্রাম দিয়ে। তাই পুরো দলের শক্তি ও দুর্বলতা নিয়ে একেবারেই অবহিত সাম্বা কোচ। তাই মঙ্গলবার ভারতীয় সময়ে ভোর সাড়ে চারটায় পেরুর বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল আত্মবিশ্বাসী। নিজেদের মনোবল ভাল অবস্থায়, তারপরেও দুর্বল বিপক্ষ নিয়ে সম্ভ্রম রয়েছে ব্রাজিল কোচের। এমনকি ব্রাজিলের ফুটবলাররাও প্রতিপক্ষকে সমীহ করছেন। তারা জানেন, একটু অসতর্ক হলেই বিপদ। গ্রুপপর্বের ম্যাচে ৪-০ ব্যবধানে জয় কিংবা গত আসরের ফাইনালে ৩-১ গোলের জয় পেরুর বিপক্ষে। সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে ব্রাজিলের পক্ষে। দুই দলের বর্তমান ফর্ম বিবেচনায়ও এগিয়ে রয়েছে ৮ বারের চ্যাম্পিয়নরা। তারপরেও কোচ তিতে বর্তমান সময়ের মধ্যে দিয়ে যেতে চান। মঙ্গলবার রিও ডি জেনেইরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও পেরু। এই ম্যাচে জিতলে টানা দ্বিতীয় শিরোপা জেতার দ্বারপ্রান্তে চলে যাবে ব্রাজিল। তবে আপাতত সে ব্যাপারে ভাবছে না ঘরের দল। সেমিফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ জানিয়েছেন, ‘‘যতটা সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না পেরুর বিপক্ষে ম্যাচটি। এটাই জানি আমাদের কাছে এখন আর্জেন্টিনা যা, পেরুও তাই। কাউকে হালকাভাবে নিতে রাজি নই আমরা।’’ কেননা গত আসরের ফাইনালিস্টরা ব্রাজিলকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামবে। গ্রুপপর্বের ম্যাচটি ভুলে নতুন শুরুর কথা জানিয়ে তিতে বলেছেন, ‘‘দুটি ম্যাচ আলাদা এবং পরিস্থিতি-সময়ও আলাদা। পাশাপাশি এই ম্যাচের চাহিদাও অনেক উঁচু। তাই আমাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের চেয়ে ভাল খেলা দরকার, কারণ তারাও ফাইনালে যেতে চায়, তাদের লক্ষ্যও সহজ।’’ সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে এসেছিলেন ফ্রেড, তিনিও একই কথা জানিয়েছেন। ফ্রেড বলেছেন, ‘‘আমরা ফাইনালের ব্যাপারে চিন্তাও করছি না। আমরা আমাদের কাজ করব, কারণ বিপক্ষ দল নিশ্চয়ই এখানে ঘুরতে আসেনি, তাই লড়াই সহজ হবে না, এটা বলতে পারি।’’  

```