Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ব্রাজিল ফুটবলের কিংবদন্তি মার্তার অবসর, তিনিই ছিলেন মেয়েদের জিকো

ব্রাজিলের মহিলা ফুটবলের জিকো বলা হয় তাঁকে। রিও ডি জেনেইরো শহরে মার্তার মূর্তিও রয়েছে মারাকানা স্টেডিয়ামে। এতটাই সেই দেশে জনপ্রিয়।

ব্রাজিল ফুটবলের কিংবদন্তি মার্তার অবসর, তিনিই ছিলেন মেয়েদের জিকো

শেষ আপডেট: 27 April 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিল ফুটবলে এক নিঃশ্বাসে যে ফুটবলারের নামগুলি আসে, তাঁর মধ্যে তিনিও রয়েছেন। ব্রাজিল ফুটবলের আবেগের নাম মার্তা অবসর নিতে চলেছেন। জানিয়ে দিয়েছেন তাঁর এই সিদ্ধান্তের কথা।

ব্রাজিলের মহিলা ফুটবলের জিকো বলা হয় তাঁকে। রিও ডি জেনেইরো শহরে মার্তার মূর্তিও রয়েছে মারাকানা স্টেডিয়ামে। এতটাই সেই দেশে জনপ্রিয়। ব্রাজিলের হয়ে ১৭৫টি আন্তর্জাতিক ম্যাচে ১১৬টি গোল করেছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। এর আগে ২০০৪ এবং ২০০৮ সালের অলিম্পিক্সে রুপোজয়ী ব্রাজিল ফুটবল দলের অধিনায়িকা ছিলেন তিনি।

এমনকী এবার আসন্ন প্যারিস অলিম্পিক্সেও তিনি দেশের হয়ে শেষবার মাঠে নামবেন। তার আগে নিজেই অবসরের কথা জানিয়ে দিয়েছেন। মার্তা তিনবার ফিফার বর্ষসেরা সম্মান পেয়েছেন।

ক্লাব ফুটবলে ২০১৭ সাল থেকে আমেরিকার ক্লাব অরল্যান্ডো প্রাইডের হয়ে খেলছেন মার্তা। চলতি বছরে প্যারিস অলিম্পিকে খেলার আশা রয়েছে তাঁর।

ব্রাজিলের বিখ্যাত ফুটবল তারকা বলেছেন, ‘‘যদি আমি প্যারিস অলিম্পিক্সে খেলতে যাই, তা হলে সেখানকার প্রতিটি মুহূর্ত উপভোগ করব। আমি যদি নাও যাই অলিম্পিক্সে, তা হলেও আমার এ মরশুমেই শেষ। বাকি জীবনে অন্য কিছু নিয়ে সময় কাটিয়ে দেব।’’

মার্তা ফুটবল থেকে সবকিছু পেয়েছেন, কিন্তু জিকোর মতোই বিশ্বসেরা হওয়া হয়নি। দেশের হয়ে বিশ্বকাপে গোল করেছেন ১৭টি। কিন্তু ২০১৭ সালে ফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছিলেন, সেই আক্ষেপ নিয়েই ফুটবল থেকে সরে দাঁড়ালেন সাম্বা মহিলা ফুটবলের লেডি গোলমেশিন।


```