টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়, প্যারাগুয়েকে হারিয়ে কোপার সেমিতে ব্রাজিল
দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন ২০১১ আর ২০১৫-র ছবি। ম্যাচ গড়াল টাইব্রেকারে। তবে শেষ দৃশ্যটা আলাদা।
ওই দু'বারের মতো এ বারও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল -প্যারাগুয়ে। কিন্তু উনিশের কোপায় শেষ হাসি হাসল সেলেকাওরা। ৯০ মিনিট গ
শেষ আপডেট: 27 June 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন ২০১১ আর ২০১৫-র ছবি। ম্যাচ গড়াল টাইব্রেকারে। তবে শেষ দৃশ্যটা আলাদা।
ওই দু'বারের মতো এ বারও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল -প্যারাগুয়ে। কিন্তু উনিশের কোপায় শেষ হাসি হাসল সেলেকাওরা। ৯০ মিনিট গোলশূন্য থাকার পর এক্সট্রাটাইমেও গোলের মুখ খুলতে পারেনি দু'দল। শেষে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতল ব্রাজিল।
দ্য ওয়াল-এ বৃহস্পতিবারের ম্যাচ প্রিভিউতেই লেখা হয়েছিল প্যারাগুয়ে চূড়ান্ত রক্ষণাত্মক ফুটবল খেলতে পারে। হলও তাই। গোটা ১২০ মিনিট প্রায় ছ'জন মিলে ডিফেন্স করল সিলেভার্টের দেশ। আর বহু চেষ্টা করেও রবার্তো ফিরমিনহো, কুটিনহোরা গোলের মুখ খুলতে পারল না।

৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে বালবুয়েনা। দশ জন হয়ে পড়ে প্যারাগুয়ে। কিন্তু তাতেও গোল করতে পারেনি ব্রাজিল।
খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম শট মারতে আসে প্যারাগুয়ে। ব্রাজিলের তেকাঠির নীচে দাঁড়ানো আলিসন বাঁদিকে দুরন্ত ঝাঁপিয়ে ফিস্ট করে সেভ করে শট। এরপর ব্রাজিলের তৃতীয় শট সেভ করে দেয় প্যারাগুয়ের গোলকিপার। প্যারাগুয়ের চতুর্থ শট ফের সেভ করে দেন আলিসন। সাডেন ডেথে যাওয়ার আগেই হিসেব শেষ করে ব্রাজিল। পঞ্চম শট জালে জড়িয়ে নিশ্চিত করে শেষ চার।

দ্বিতীয় কোয়ার্টারে আর্জেন্টিনা নামবে ভেনেজুয়েলার বিরুদ্ধে। মেসিরা জিততে পারলেই সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা।