Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কষ্টার্জিত জয় ব্রাজিলের, ২৮ বছর পরে বিশ্বকাপ বাছাই পর্বে হার স্পেনের

দ্য ওয়াল ব্যুরো: দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল (Brazil)। কোপা আমেরিকার (America) আগে টানা ছয় ম্যাচ জিতে শেষ করেছিল বাছাইয়ের যাত্রা। এবার বিশ্বকাপ (World Cup) বাছাই পর্বে তিতের ছেলেরা ১-০ গোলে (Goal) জয় পেল চিলির বিরুদ্ধে। প্রতিপক্ষের মাঠে খে

কষ্টার্জিত জয় ব্রাজিলের, ২৮ বছর পরে বিশ্বকাপ বাছাই পর্বে হার স্পেনের

শেষ আপডেট: 3 September 2021 11:20

দ্য ওয়াল ব্যুরো: দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল (Brazil)। কোপা আমেরিকার (America) আগে টানা ছয় ম্যাচ জিতে শেষ করেছিল বাছাইয়ের যাত্রা। এবার বিশ্বকাপ (World Cup) বাছাই পর্বে তিতের ছেলেরা ১-০ গোলে (Goal) জয় পেল চিলির বিরুদ্ধে। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে অবশ্য জয় পেতে ঘাম ঝরেছে ব্রাজিলের। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় পরিবর্ত এভারটন রিভেইরোর একমাত্র গোলে মধুর হাসি সেলেকাওদের। চলতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এটি তাদের টানা সপ্তম জয়। নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে ব্রাজিলের কঠিন পরীক্ষাই নিয়েছে চিলি। বিরতিতে সুবিধে করতে পারেনি ব্রাজিল। তারা চাপে ছিল। বিপজ্জনক ট্যাকলে ফুটবল জীবনই শেষ হয়ে যেতে পারত মেসির, জোর বাঁচলেন প্রথমার্ধে আক্রমণভাগের কাছ থেকে আশানুরূপ কিছু না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় এভারটন রিভেইরোকে নামান তিতে। এর সুফল পেতে সময় লাগে ২০ মিনিটেরও কম। নেমারের শট আটকান চিলির গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে সহজেই গোল করেন রিভেইরো। এই এক গোলেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের জয়। তবে শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন নেমার। ইনজুরি টাইমে গোলের মতো পরিস্থিতি তৈরি করেছিলেন মহানক্ষত্র, কিন্তু দেরি করায় বিপক্ষ ডিফেন্ডারদের চক্রবুহ্যে ধরা পড়েন। কষ্টার্জিত এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ব্রাজিল, জিতে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। চিলি ছয় পয়েন্ট নিয়ে সাতে রয়েছে। এদিকে, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২৮ বছর পরে হারল স্পেন। বৃহস্পতিবার রাতে সুইডেনের মাঠে খেলতে গিয়ে ২-১ ব্যবধানে হেরেছে লুইস এনরিকের দল। যার ফলে বিশ্বকাপ বাছাইয়ের বি গ্রুপে শীর্ষেও থাকা হচ্ছে না স্পেনের। সবশেষ ১৯৯৩ সালের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের কোনও ম্যাচ হেরেছিল স্পেন। সেদিন ডেনমার্কের কাছে ১-০ গোলে তারা হারে। সেই ম্যাচের পরে ৬৬ ম্যাচ অপরাজিত ছিল স্প্যানিশ দলটি। তাদের সেই জয়যাত্রা আটকে দিল সুইডিশরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```