
শেষ আপডেট: 1 April 2022 02:29
দ্য ওয়াল ব্যুরো: কাতার (Qatar) বিশ্বকাপের সূচী হওয়ার ঠিক আগেরদিন ফিফা (FIFA) ক্রম তালিকায় শীর্ষস্থান দখল করল ব্রাজিল (Brazil) (Brazil World Cup)। তারা স্থানচ্যুত করেছে টানা একনম্বরে থাকা বেলজিয়ামকে। প্রায় পাঁচবছর পরে ফের ফুটবলের একনম্বর স্থানটি পেয়েছে পেলে-গ্যারিঞ্চার দেশ।
বিশ্বকাপ ফুটবলের ড্র হবে আজ শুক্রবার ভারতীয় সময়ে রাত সাড়ে নয়টার সময়। সরাসরি দেখা যাবে ফিফার ওয়েবসাইটে। মোট ৩২ দল খেলবে মেগা আসরে, ২৯টি দল নিশ্চিত হয়ে গিয়েছে, বাকি থাকবে তিনটি দেশ। তাদের ভাগ্য নির্ধারণ হবে জুন মাসে। তারপর সেই দলগুলিকে একেকটি গ্রুপে দিয়ে দেওয়া হবে।
২০১৮ বিশ্বকাপের পথে দুর্দান্ত ফুটবল খেলছিল ব্রাজিল। কোচ তিতের অধীনে ভাল ফুটবল উপহার দেয়, এরই ফলে ২০১৭ সালের এপ্রিলে ব়্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে যায় দলটি। তবে খুব বেশি দিন সেটা ধরে রাখতে পারেনি তারা।
ক্রম তালিকায় প্রথম দশে যে দলগুলি রয়েছে, সেগুলি হল, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ইতালি, স্পেন, পর্তুগাল, মেক্সিকো, নেদারল্যান্ডস।
২০১৮ বিশ্বকাপের পথে দুর্দান্ত ফুটবল খেলছিল ব্রাজিল। কোচ তিতের অধীনে ব্রাজিলের ফুটবল ছিল দাপুটে। এরই ফলে ২০১৭ সালের এপ্রিলে ব়্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে যায় দলটি। তবে খুব বেশি দিন সেটা ধরে রাখতে পারেনি তারা। বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চলে দাপট দেখানো জার্মানি শীর্ষ স্থান বুঝে নিয়েছিল জুনেই। ব্রাজিল আর ব়্যাঙ্কিংয়ে নিজেদের সেরা বলার সুযোগ পায়নি গত চার বছরে।
কনমেবল অঞ্চল থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনার সঙ্গে এখনও একটি ম্যাচ খেলা বাকি তাদের। সেটি শুধুই নিয়মরক্ষার ম্যাচ। এই সপ্তাহে শেষ দুটি নিয়মরক্ষার ম্যাচ খেলেছে ব্রাজিল। চিলি ও বলিভিয়াকে সেই দুই ম্যাচেই হারিয়েছে ৪-০ ব্যবধানে।