Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ক্রিকেট মাঠে দর্শকাসনে ঘনিষ্ঠ যুগল, ক্যামেরায় ধরা পড়তেই লজ্জায় লাল! ভিডিও ভাইরাল

আসলে হয়েছে কী, দর্শকাসনে সকলের মাঝে বসেও একটু 'একলা' হয়ে পড়েছিলেন যুগলে। ব্যক্তিগত মুহূর্তের সেই ছবি ক্যামেরায় ধরা পড়তেই লজ্জায় লাল দুজনে! যুগলের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

ক্রিকেট মাঠে দর্শকাসনে ঘনিষ্ঠ যুগল, ক্যামেরায় ধরা পড়তেই লজ্জায় লাল! ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 28 December 2023 16:08

দ্য ওয়াল ব্যুরো: মাঠে খেলা দেখতে গেলে ক্যামেরা যখন প্যান করে গ্যালারিতে বসে থাকা দর্শকদের দিকে আসে, তখন বড়পর্দায় নিজেদের দেখতে পেয়ে অনেকেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কেউ হাত নাড়ান, কেউ ভিকট্রি সাইন দেখান, কেউ বা নানা অঙ্গভঙ্গি করেন। কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন নিজেদের যে এভাবে স্ক্রিনে দেখতে পাবেন, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এক অল্প বয়সি দম্পতি। আসলে হয়েছে কী, দর্শকাসনে সকলের মাঝে বসেও একটু 'একলা' হয়ে পড়েছিলেন যুগলে। ব্যক্তিগত মুহূর্তের সেই ছবি ক্যামেরায় ধরা পড়তেই লজ্জায় লাল দুজনে! যুগলের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গ্যালারিতে কোলের উপর একটি তোয়ালে পেতে বসে রয়েছেন যুবক। আশেপাশের আসনগুলি ফাঁকাই পড়ে আছে। সেই সুযোগে তাঁর কোলে দিব্যি আরাম করে শুয়ে রয়েছেন সঙ্গিনী। পা তুলে দিয়েছেন পাশের ফাঁকা আসনে।

মাঠের খেলা দেখানোর মাঝে ক্যামেরা গ্যালারির দিকে ঘুরতেই যুগলের সেই ব্যক্তিগত মুহূর্ত ফুটে ওঠে বড় পর্দায়। নিজেদের এভাবে দেখতে পেয়ে চূড়ান্ত অপ্রস্তুত হয়ে পড়েন দুজনে। যুবক সঙ্গে সঙ্গে তোয়ালে দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেন। আর তরুণী কী করবেন বুঝতে না পেরে শেষমেশ অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকেন, যাতে তাঁকে চেনা না যায়।

জানা গেছে, বুধবার পাকিস্তানের ফার্স্ট ইনিংসে সপ্তম ওভারের খেলা চলাকালীন এই মজার ঘটনা ঘটেছে। পাকিস্তান সেই সময় অস্ট্রেলিয়ার কাছে ৩০২ রানে পিছিয়ে। বল করছিলেন মিশেল স্টার্ক, আর ব্যাটিংয়ে ছিলেন আব্দুল্লাহ শফিক। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হতেই মজায় মেতেছেন নেটিজেনরা।


```