Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বাবার মৃত্যু, ঘরে ফিরলেন মর্কেল, বোলিং নিয়ে টিম ইন্ডিয়ার মাথাব্যথা বেড়েই চলেছে 

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই টিম ইন্ডিয়ার ক্যাম্পে বড় ধাক্কা। ব্যক্তিগত কারণে ঘরে ফিরে গেলেন মর্নি মর্কেল।

বাবার মৃত্যু, ঘরে ফিরলেন মর্কেল, বোলিং নিয়ে টিম ইন্ডিয়ার মাথাব্যথা বেড়েই চলেছে 

মর্নি মর্কেল

শেষ আপডেট: 18 February 2025 11:41

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই টিম ইন্ডিয়ার ক্যাম্পে বড় ধাক্কা। ব্যক্তিগত কারণে ঘরে ফিরে গেলেন মর্নি মর্কেল। সূত্রের খবর, ভারতের বোলিং কোচের বাবা অ্যালবার্ট মর্কেল প্রয়াত হয়েছেন। যে কারণে গতকালের ট্রেনিং সেশন চলাকালীনই দুবাই থেকে দক্ষিণ আফ্রিকার বিমান ধরেছেন তিনি। সেশন চলার মাঝপথে বাড়ি ফিরে যান মর্কেল। এই কারণে ভারতের টুর্নামেন্টের প্রস্তুতিতে ছন্দপতন হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

এমনিতেই জসপ্রীত বুমরাহকে ছাড়া দুবাই পাড়ি দিয়েছেন বুমরাহরা। যার জেরে বাংলাদেশের বিরুদ্ধে বাইশ গজের লড়াইয়ে নামার আগে কিছুটা দিশাহীন টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক। বিশেষ করে পেসার ইউনিটে অভিজ্ঞতার অভাব ভোগাতে পারে ভারতকে। এই পরিস্থিতিতে মর্কেলের মতো এক সময়ের সমীহ জাগানো সিমারের ইমপুট হর্ষিত, অর্শদীপদের যথেষ্ট ভরসা জোগাতে পারত। কিন্তু তাঁকে ছাড়াই দুবাইয়ের ময়দানে নামা মানে গোড়া থেকেই যথেষ্ট চাপে থাকবেন বোলাররা।

কবে ফিরবেন মর্কেল, আদৌ টুর্নামেন্ট চলাকালীন ফিরতে পারবেন তো—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের অন্দরমহলে। যদিও সূত্রের খবর, বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে কোনও নিশ্চিত দিনক্ষণ বা আনুমানিক পূর্বাভাষ—কোনওটাই দেওয়া হয়নি।

ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্পিনার-প্রধান বোলিং লাইন আপ নিয়ে যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কি চিন্নাস্বামীর মতো ঘূর্ণি উইকেট বানানো হবে, যে কারণে পাঁচজন স্পিনার নিয়ে উড়ে গেছে ভারত?—খোঁচা মারার ঢঙে প্রশ্ন ভাসিয়ে দিয়েছেন কেউ কেউ। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের পর বরুণ চক্রবর্তী কেন? তাঁর জায়গায় কি মহম্মদ সিরাজকে খেলানো যেত না? সদ্য চোট সারিয়ে ফেরা মহম্মদ শামির বদলি হিসেবে তো সিরাজ দলে জায়গা পেতে পারতেন! বোলিং বিভাগের বাছাই নিয়ে অজস্র প্রশ্ন-জিজ্ঞাসার মধ্যে এবার খোদ বোলিং কোচই উধাও! টুর্নামেন্ট বোধনের আগে টিম ইন্ডিয়ার ভাগ্য মোটেও সুপ্রসন্ন ঠেকছে না।


```