Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘বোলাররাই গেম-চেঞ্জার’, হায়দরাবাদকে হেলায় হারিয়ে ছন্দে থাকার রহস্য ফাঁস শুভমানের

আপাতত আইপিএলের তৃতীয় রাউন্ড চলছে। কোনও দল তিনশো রান তুলতে না পারলেও প্রচুর রান উঠছে। এই আবহে শুভমান গিল জানিয়ে দিলেন, ব্যাটসম্যান নয়, বোলাররাই আইপিএলের আসল নায়ক—গুজরাত অধিনায়কের ভাষায় ‘গেম-চেঞ্জার’।

IPL 2025: ‘বোলাররাই গেম-চেঞ্জার’, হায়দরাবাদকে হেলায় হারিয়ে ছন্দে থাকার রহস্য ফাঁস শুভমানের

শুভমান গিল

শেষ আপডেট: 7 April 2025 11:50

দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজে জানিয়েছিলেন, চলতি আইপিএলে (IPL 2025) কোনও না কোনও টিম তিনশো রানের মাইলস্টোন ছুঁতে পারে। গুজরাত টাইটানসের (Gujrat Titans) অধিনায়ক শুভমান গিলের (Shubhman Gill) এই মন্তব্যকে ঘিরে অনেক প্রশ্ন ও বিতর্ক জন্ম নিয়েছিল। সরব হয়েছিলেন রবিচন্দ্র অশ্বিন, শার্দুল ঠাকুররা। জানিয়েছিলেন, আইপিএলের পিচ পুরোদস্তুর ব্যাটসম্যানদের অনুকূলে বানানো ঠিক নয়৷ ইমপ্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়মও বোলারদের বিপক্ষে যাচ্ছে। শার্দুল তো একধাপ এগিয়ে বিসিসিআইয়ের কাছে এই নয়া নিয়ম তুলে নেওয়ারও আর্জি জানান৷

আপাতত আইপিএলের তৃতীয় রাউন্ড চলছে। কোনও দল তিনশো রান তুলতে না পারলেও প্রচুর রান উঠছে। এই আবহে শুভমান গিল জানিয়ে দিলেন, ব্যাটসম্যান নয়, বোলাররাই আইপিএলের আসল নায়ক—গুজরাত অধিনায়কের ভাষায় ‘গেম-চেঞ্জার’।

শুভমান বলেন, ‘বোলাররাই খেলা বদলায়, ওরাই গেম-চেঞ্জার, বিশেষত এই ফরম্যাটের ক্রিকেটে। অনেকেই টি-২০-কে ব্যাটিং আর হিটিংয়ের খেলা বলে মনে করে। কিন্তু আসলে ম্যাচ জেতায় বোলাররাই। এই কারণে ফ্র‍্যাঞ্চাইজিরা তাদের বিশেষ গুরুত্ব দেয়।’

উল্লেখ্য, গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ বলে ৬১ রান করেন শুভমান। দল ম্যাচ জেতে ৭ উইকেটে। বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন মহম্মদ সিরাজ। ৪ ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট। চলতি টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট সংগ্রহের ফলে সর্বোচ্চ উইকেট দখলাকারির তালিকায় তিন নম্বরে রয়েছেন গুজরাতের পেসার।

সিরাজের পাশাপাশি ছন্দে রয়েছেন নিউজিল্যান্ডের খেলোয়াড় ওয়াশিংটন সুন্দরও৷ আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি পাননি ঠিকই, মাত্র এক রান আগেই থমকে যেতে হয়েছে, তবু তাঁর পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছেন অধিনায়ক শুভমান। বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত হয়েছিল ওয়াশিংটন। গোটা ম্যাচেই প্যাড পায়ে বসেছিল। কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার রুলের জন্য কখনও কখনও অতিরিক্ত বোলার খেলানোর সুযোগ তৈরি হয়। ফলে ওয়াশিংটন মাঠে নামতে পারেনি।’


```