Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখ, প্রীতির পরে আইপিএলে দল কিনতে আগ্রহী রণবীর-দীপিকাও

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL) এবার দুটি দল বাড়বে, সেই দুটি দলের মালিক বা মালকিন কে হবে, সেই নিয়ে বিস্তর জল্পনা চলছে। মনে করা হচ্ছে, নয়া ফ্রাঞ্চাইজির মালিক হতে চলেছেন রণবীর সিং (Ranveer Singh) ও তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)

শাহরুখ, প্রীতির পরে আইপিএলে দল কিনতে আগ্রহী রণবীর-দীপিকাও

শেষ আপডেট: 22 October 2021 14:11

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL) এবার দুটি দল বাড়বে, সেই দুটি দলের মালিক বা মালকিন কে হবে, সেই নিয়ে বিস্তর জল্পনা চলছে। মনে করা হচ্ছে, নয়া ফ্রাঞ্চাইজির মালিক হতে চলেছেন রণবীর সিং (Ranveer Singh) ও তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। শাহরুখ খান, শিল্পা শেঠী, কিংবা প্রীতি জিন্টারা দল কিনে আজ মোটামুটি সফল ব্যবসায়ী। এবার সেই পথে পা বাড়াতে চলেছেন রণবীর-দীপিকা জুটি। পরের মরসুমে আমেদাবাদ ও লক্ষ্মৌ দুটি নতুন দল হতে পারে। সেক্ষেত্রে যে কোনও একটি দলের মালিক হতে পারেন এই বলিউড তারকারা। যুদ্ধ জিতে হাসছেন মণিকা, কোচ থেকে ছাঁটাই হয়ে নির্লিপ্ত সৌম্যদীপ ইংলিশ প্রিমিয়ার লিগের সফল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবারও এই নিলামে অংশগ্রহণ করবেন বলে খবর বেরিয়েছে। ২৫ অক্টোবর দুবাইতে নিলাম হওয়ার কথা। খেলাধুলার সঙ্গে দীপিকার পরিবারের সম্পর্ক আজকের নয়। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ছিলেন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। অপর দিকে রণবীর সিং আমেরিকার জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএর মুখপাত্র। এ ছাড়া তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গেও জড়িত আছেন। ভারতে প্রিমিয়ার লিগের বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় আর্সেনালের এই সমর্থককে। পরবর্তী আইপিএলে নতুন করে দুটি দল যুক্ত হবে। আমেদাবাদ এবং লক্ষ্ণৌয়ের নামেই সেই দুটি দলের নামকরণ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে বিসিসিআই ছয়টি শহরের নাম বেছে নিয়েছিল। সেগুলো হল রাঁচি, লক্ষ্ণৌ, আমেদাবাদ, গুয়াহাটি, কটক ও ধর্মশালা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```