Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ওয়াংখেড়ের গ্যালারিতে তারকাদের মেলা! বিরাটদের ম্যাচ দেখতে হাজির জন-রণবীররা

বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে অনুষ্কাকে দেখা না গেলেও মুম্বইয়ে খেলা পড়তেই ফের গ্যালারিতে হাজির হয়েছেন অভিনেত্রী।

ওয়াংখেড়ের গ্যালারিতে তারকাদের মেলা! বিরাটদের ম্যাচ দেখতে হাজির জন-রণবীররা

শেষ আপডেট: 15 November 2023 17:38

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুরে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ওয়াংখেড়েতে সম্মুখ সমরে নেমেছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচের শুরু থেকেই ছয়-চারের ঝড় তুলেছেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। রোহিত শর্মা যেমন ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন, তেমনই শুভমন, শ্রেয়স, বিরাটরাও দুর্দান্ত ব্যাটিং করছেন। আর গ্যালারিতে সেই ম্যাচ চুটিয়ে উপভোগ করছেন বলিউডের নামী তারকারা।

এদিন ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে পৌঁছে যান অভিনেতা রণবীর কাপুর। এরপর একে একে হাজির হন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, জন আব্রাহামরা। একই স্ট্যান্ডে বসে খেলা দেখছেন তাঁরা। টিভির পর্দায় সে দৃশ্য দেখাও গিয়েছে। অন্যদিকে এবারের বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে অনুষ্কাকে দেখা না গেলেও মুম্বইয়ে ম্যাচ পড়তেই ফের গ্যালারিতে হাজির হয়েছেন অভিনেত্রী।

মাঠে এসেছেন অভিনেতা ভিকি কৌশলও। আগামী ডিসেম্বরে ভিকি এবং রণবীর—দু’জনেরই ছবি মুক্তি পাবে। এদিন তাঁরা মাঠে এসে নিজেদের ছবির প্রচারও সেরেছেন। এছাড়াও গ্যালারিতে দেখা মিলেছে দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ দগ্গুবাটিরও। ক্যারিবিয়ান ক্রিকেট জায়ান্ট ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে এসেছেন শাহিদ কাপুরও।

এদিকে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতে এসেছেন ফুটবল মহাতারকা ডেভিড বেকহ্যামও। ভারতে ইউনিসেফের একটি প্রোগ্রামে এসেছেন তিনি। সেই কাজের ফাঁকেই ওয়াংখেড়েতে চলে আসেন ডেভিড। সেখানে শচীন তেন্ডুলকারের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, একদল কচিকাঁচার সঙ্গেও ছবি তুলেছেন ফুটবল লেজেন্ড।

অন্যদিকে চোট পেয়ে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দলকে সমর্থন করতে হাজির হয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনিও ওয়াংখেড়ের গ্যালারিতে বসে বিরাটদের ম্যাচ উপভোগ করছেন। সব মিলিয়ে এদিন আরব সাগরের পাড়ে এই ক্রিকেট স্টেডিয়ামে একেবারে চাঁদের হাট বসেছে।


```