Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ইউরো ফাইনাল খেলাবেন ‘শিল্পপতি’ রেফারি কুপার্স, যিনি ১২০ কোটি টাকার মালিক

দ্য ওয়াল ব্যুরো: ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো ফাইনাল ম্যাচ রেফারি হিসেবে পরিচালনা করবেন এক ধনকুবের। যিনি রেফারিংকে নিজের শখ হিসেবে নিয়েছেন। নেদারল্যান্ডসের বিয়র্ন কুপার্সও ইতালি ও ইংল্যান্ড ম্যাচের মুখ্য আকর্ষণ। গত সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্

ইউরো ফাইনাল খেলাবেন ‘শিল্পপতি’ রেফারি কুপার্স, যিনি ১২০ কোটি টাকার মালিক

শেষ আপডেট: 11 July 2021 13:40

দ্য ওয়াল ব্যুরো: ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো ফাইনাল ম্যাচ রেফারি হিসেবে পরিচালনা করবেন এক ধনকুবের। যিনি রেফারিংকে নিজের শখ হিসেবে নিয়েছেন। নেদারল্যান্ডসের বিয়র্ন কুপার্সও ইতালি ও ইংল্যান্ড ম্যাচের মুখ্য আকর্ষণ। গত সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে টেনে খেলানোর জন্য এই কুপার্সই ধিকৃত হয়েছেন, কিন্তু সেই নিয়ে কোনও উচ্চবাচ্য নেই উয়েফার, আবার কুপার্সেরও। হবেই বা কেন! তিনি এমনিতেই শিল্পপতি, যাঁর বছরে টার্ন ওভার ১২০ কোটি টাকা। এর আগে অনেক বড় বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এই রেফারির অন্য একটি বিশেষত্বও রয়েছে। বলা হচ্ছে, পৃথিবীর ধনীতম রেফারিও তিনি। ২০১৬ সালেই এই ডাচ রেফারির সম্পত্তির পরিমাণ ছিল ১১.৫ মিলিয়ন পাউন্ড। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বহুল পরিচিত জাম্বো কুপার্স নামক সুপার মার্কেট চেনের সহ প্রতিষ্ঠাতা তিনি। নিজমেগেন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তাঁর ডিগ্রিও রয়েছে। ২০১৬ নেদারল্যান্ডসে দেশের সেরা জাম্বো ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাঁর সংস্থাকেই স্বীকৃতি দেওয়া হয়েছিল। পেশাদার রেফারিংয়ে ২০০২ সালে অভিষেক ৪৮ বছরের কুপার্সের। এবারের ইউরোর কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক ও চেক রিপাবলিক ম্যাচটিও তিনিই পরিচালনা করেছিলেন। আবার ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে ছিলেন তিনি। ইউরোর ফাইনালে প্রথম ডাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। উয়েফা আয়োজিত প্রতিযোগিতায় রেফারিং করার প্রচুর অভিজ্ঞতা রয়েছে কুপার্সের। মোট সাতটি উয়েফা আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল পরিচালনা করেছেন। এর মধ্যে আছে দুটি ইউরোপা লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও রয়েছে।

```