Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

‘বিশ্বকাপ তুঝে সেলাম’, গৌতমের লেখা দীপ প্রকাশনীর বইটি মেগা আসরের গল্প সম্ভার

‘বিশ্বকাপ তুঝে সেলাম’, গৌতমের লেখা দীপ প্রকাশনীর বইটি মেগা আসরের গল্প সম্ভার

শেষ আপডেট: 15 October 2023 01:23

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মনে হয় জীবনের কথাও বলে। সব হার কিন্তু ব্যর্থতার অতল গর্ত নয়, সাফল্যের দিশাও। খেলার হার থেকে শিক্ষা নেওয়া যায়। আজ পারলে না ঠিক আছে, কাল যে জিতবে না, কেই বা বলতে পারে।

কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যের প্রতিটি বই এই কারণেই মনে হয় বেশি জনপ্রিয়। তিনি লেখেন সকলের জন্য। তাঁর লেখা ভাল লাগে আট থেকে আশির। তিনি সর্বজনীন লেখক। কর্পোরেট স্তরের কর্তা থেকে শুরু করে যাঁরা কোনও খেলার শিক্ষার্থি, আবার ছাত্রছাত্রীদের কাছেও তাঁর একেকটি বই শিক্ষার।

‘বিশ্বকাপ তুঝে সেলাম’ বইটিও তাই। তিনি এই বইয়ের উদ্বোধন করেছেন নিজেই। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের মূল ফটকের সামনে। মোট দশটি বিশ্বকাপ ক্রিকেট কভার করেছেন ‘তারকা সাংবাদিক’। প্রতিটি মেগা আসরের যুগান্তকারী ঘটনা সমারোহ তুলে ধরেছেন ২৮৩ পাতার বইটিতে।

বইটিতে রয়েছে নানা ঘটনার সম্ভার। তিনি যা দেখেছেন, যা বিশ্বাস করে এসেছেন, সেই ঘটনাগুলি তাঁর সৃষ্টিশীল লেখনির মাধ্যমে বর্ণনা করে গিয়েছেন। তিনি দেখেছেন তাবড় ক্রীড়া ব্যক্তিত্বদের, তাঁদের সান্নিধ্যে এসেছেন। গৌতমের লেখায় যেন সেই পুরনো চরিত্রগুলি জীবন্ত হয়ে উঠেছেন।

প্রকাশক নামী প্রকাশনা সংস্থা দীপ প্রকাশনী। তাদের বই মানেই হটকেক। এবারও গৌতমের বই তাদের কাছে নতুন চ্যালেঞ্জের। সংস্থার কর্ণধার দীপ্তাংশু মণ্ডল এবারও আশাবাদী এই বইটিও দশম সংস্করণের রেকর্ড স্পর্শ করবে। তিনি নিজে খেলাপাগল মানুষ, তাই খেলার বিষয় নিয়ে নিজেও গবেষণা করেন। তিনি পাঠকের মন বুঝতে পারেন।


```