Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জ্যাভলিনে নাদিমের সোনা দেখে ভুট্টোর ছেলে বললেন, এবার বিশ্বকাপ ফুটবলও জিতব!

আনন্দের বাতাবরনের মধ্যেই পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য বিলাওয়াল ভুট্টো একটা অদ্ভুত কথা বলে বসেছেন।

জ্যাভলিনে নাদিমের সোনা দেখে ভুট্টোর ছেলে বললেন, এবার বিশ্বকাপ ফুটবলও জিতব!

নাদিমের সাফল্যে ভাষা হারিয়েছেন বিলাওয়াল ভুট্টো।

শেষ আপডেট: 10 August 2024 19:48

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে জ্যাভলিনে সোনা পেয়েছেন আর্শাদ নাদিম। তিনি অলিম্পিক্স রেকর্ড গড়েছেন ৯২.৯৭ মিটার ছুড়ে। ভারতের নীরজ চোপড়া রুপো পেয়েছেন একই ইভেন্টে। নাদিমের সোনা পাওয়ার ঘটনায় পাকিস্তানে খুশির রেশ।   

এই আনন্দের বাতাবরনের মধ্যেই পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য বিলাওয়াল ভুট্টো একটা অদ্ভুত কথা বলে বসেছেন। তিনি আবার প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে। তিনি অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্টে নাদিমের সাফল্য দেখে বলেছেন, এবার পাকিস্তান ফুটবল বিশ্বকাপও জিতবে! ফিফা ক্রম তালিকায় ২১০টি ফুটবল খেলিয়ে দেশের মধ্যে ১৯৭ নম্বরে রয়েছে পাক দল।

বিলাওয়াল এও জানিয়েছেন, ‘‘আমরা শুধু অলিম্পিক্সে সোনা নয়, পাশাপাশি ফুটবল বিশ্বকাপও জিততে পারি। আমাদের ছেলেদের সেই দক্ষতাও রয়েছে, দরকার শুধু পরিকাঠামো বদল।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। এমনকী কিছুদিন আগে তাইকোন্ডোতেও সোনা জিতেছি, এবার ফুটবলেও বিশ্বকাপ জিতব। আমি পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করব যাতে ফুটবলের পরিকাঠামোও ঢেলে সাজানো হয়।’’


```