Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগ

কেবিসি-র সেটে অশ্রুসজল বিগ বি, কাঁদলেন শ্রীজেশের কথায়, অভিভূত নীরজও

দ্য ওয়াল ব্যুরো: আবেগময় সন্ধিক্ষণ। কৌন বনেগা ক্রোড়পতির (KBC) সেটে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে টোকিও (Tokyo) অলিম্পিকে দুই পদকজয়ী। একজন তার মধ্যে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। যাঁকে দেখে ভারতের তরুণ প্রজন্ম উৎসাহি

কেবিসি-র সেটে অশ্রুসজল বিগ বি, কাঁদলেন শ্রীজেশের কথায়, অভিভূত নীরজও

শেষ আপডেট: 17 September 2021 15:05

দ্য ওয়াল ব্যুরো: আবেগময় সন্ধিক্ষণ। কৌন বনেগা ক্রোড়পতির (KBC) সেটে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে টোকিও (Tokyo) অলিম্পিকে দুই পদকজয়ী। একজন তার মধ্যে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। যাঁকে দেখে ভারতের তরুণ প্রজন্ম উৎসাহিত হচ্ছে জ্যাভলিন (Javelin) নিয়ে। নীরজের কাছে জ্যাভলিন ছুঁড়তে শিখলেন বিগ বি। অনুষ্ঠানে আরও এক অতিথি ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশের সঙ্গে কথা বলেও আবেগমুখর অমিতাভ। তাঁর জীবনের উঠে আসার গল্প শুনে অশ্রুসজল বিগ বি। কেবিসি-র ১৩তম আসরে সোম থেকে শুক্রবার সোনি টিভিতে সম্প্রচারিত হয় এই গেম শো। এপিসোডের প্রোমোতেও দেওয়া হয়েছে অলিম্পিকের আমেজ। দেশের দুই রত্নের সামনে অমিতাভকে বলতে শোনা যায়, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’। আরও পড়ুন: বিশ্বকাপের আগেই সরতে পারত বিরাট, তবে ওয়ান ডে নেতৃত্বও চাইবে রোহিত অনুষ্ঠানে দেখা গিয়েছে, নীরজ ও শ্রীজেশের পদক স্পর্শ করে দেখতে চাইছেন অমিতাভ। এও জানিয়েছেন, ‘‘আমি জীবনে যাই করি না কেন, এর ছোঁয়া পাবার ক্ষমতা আমার নেই। তাই দুই মহাতারকার কাছে অনুরোধ করেন, যাতে পদকটি স্পর্শ করতে পারেন।’’ অমিতাভ বলেন, ‘‘আমার জীবনে তো আর কোনওদিন এই পদক জিততে পারব না, তাই একবার ছুঁয়ে দেখতে পারলেই আমি খুশি। এটাই বিরাট ব্যাপার হবে আমার কাছে।’’ এই আনন্দঘন পরিবেশের মধ্যেই অমিতাভ আবেগপ্রবণও হয়ে যান। কারণ শ্রীজেশের কাছে শোনেন কত লড়াইয়ের কাহিনী। শুধু তাই নয়, দুই পদকজয়ী বিগ বি-কে তাঁদের পদক দিলেও তিনি সেটি পরতে চাননি। জানিয়েছেন, ‘‘না, না এই পদক আমি পরব না, এটা অনেক ভারী, আমি এর ভার নিতে পারব না। বিগ বি-র মুখে এমন কথা শুনে হাস্যরোল পড়ে যায়। নীরজ অনুষ্ঠানে অমিতাভকে জ্যাভলিন শেখান। যদিও জ্যাভলিন নীরজ ছুঁড়তে চাইলে অমিতাভ তাঁকে নিরস্ত্র করেছেন। জানিয়ে দেন, ‘‘সর্বনাশ করেছে, এই সেটে যেন এসব না ছোঁড়া হয়, তা হলে কেউ আমাকে ছেড়ে কথা বলবে না।’’ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```