Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ইডেনে কেকেআর ম্যাচে সাইমন, ভোগলেকে ‘বহিষ্কার’ করল বিসিসিআই, মুখে কুলুপ সিএবির

সিএবির (CAB) দাবিই ধোপে টিকল। তাদের আর্জির প্রেক্ষিতে চলতি আইপিএলে (IPL 2025) ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচে কমেন্ট্রি প্যানেল থেকে সরিয়ে দেওয়া হল হর্ষ ভোগলে (Harsha Bhogle) ও সাইমন ডুলকে (Simon Doull)।

IPL 2025: ইডেনে কেকেআর ম্যাচে সাইমন, ভোগলেকে ‘বহিষ্কার’ করল বিসিসিআই, মুখে কুলুপ সিএবির

হর্ষ ভোগলে ও সাইমন ডুল

শেষ আপডেট: 22 April 2025 18:03

দ্য ওয়াল ব্যুরো: সিএবির (CAB) দাবিই ধোপে টিকল। তাদের আর্জির প্রেক্ষিতে চলতি আইপিএলে (IPL 2025) ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচে কমেন্ট্রি প্যানেল থেকে সরিয়ে দেওয়া হল হর্ষ ভোগলে (Harsha Bhogle) ও সাইমন ডুলকে (Simon Doull)। গতকালই প্রকাশ্যে এসেছিল একটি খবর। যেখানে বলা হয়, কেকেআরের পক্ষে দাঁড়িয়ে ইডেনের পিচ নিয়ে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের (Sujan Mukherjee) সমালোচনা করার রোষ মেটাতেই নাকি দুই ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞকে প্যানেল থেকে বাতিলের অনুরোধ জানিয়েছে বাংলার ক্রিকেট সংস্থা। আর্জির সূত্রে কড়া ভাষায় চিঠিও পাঠানো হয়েছে।

গতকাল ইডেনে গুজরাত টাইটানসের বিরুদ্ধে খেলতে নেমেছিল নাইট রাইডার্স। ওই ম্যাচে পরাজিত হয় কলকাতা। কমেট্রি বক্সেও দেখা যায়নি সাইমন, ভোগলেকে। এই নিয়ে খোঁজখবরের পর জানা যায়, সিএবি সেক্রেটারি নরেশ ওঝার বিসিসিআইকে লেখা চিঠির দাবি মেনে নিয়েই নাকি দুজনকে প্যানেল থেকে সরানো হয়েছে। পরে হর্ষর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়, এই ফরমান শুধু গতকাল ইডেনের ম্যাচ নিয়ে নয়। কেকেআরের কোনও লড়াইয়েই ধারাভাষ্যকার হিসেবে বসতে দেখা যাবে না হর্ষ কিংবা সাইমনকে।

এই সূত্রেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন: গুজরাত ম্যাচের কমেন্ট্রি রোস্টার কি সিএবির আবেদনের আগে বানানো হয়েছিল না পরে? দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল—আইপিএলের দুটো হাইভোল্টেজ ম্যাচের বরাত পেয়েছে ইডেন। সেদিনও অচ্ছুৎ রাখা হবে দুজনকে?

সিএবি সেক্রেটারি এবং প্রেসিডেন্টকে এই নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা কোনও জবাব দেননি। যদিও মুখ খুলেছেন হর্ষ ভোগলে। এক্স-হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘গতকাল ইডেনে কলকাতা ম্যাচে আমি ছিলাম না কেন, তাকে ঘিরে ভুল বার্তা রটানো হচ্ছে। এর সহজ জবাব: আমার জন্য বরাদ্দ ম্যাচের তালিকায় কালকের ম্যাচ ছিল না। আমায় জিজ্ঞেস করলেই ঝামেলা মিটে যেত। আসলে রোস্টার টুর্নামেন্ট শুরুর আগেই বানানো হয়ে থাকে। কলকাতায় আমার দুটো ম্যাচ রোস্টার্ড ছিল। যার মধ্যে প্রথমটায় আমি যাই। দ্বিতীয় ম্যাচে যেতে পারিনি তার কারণ পরিবারের এক সদস্য আচমকা অসুস্থ হয়ে পড়েন।‘


```