Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মালয়েশিয়া জুনিয়র লিগে চ্যাম্পিয়ন ভবানীপুর ফুটবল অ্যাকাডেমি

দলের প্রতিটি ফুটবলারকে উদ্দীপ্ত করেছিলেন ক্লাবের কর্ণধার সৃঞ্জয় বসু এবং সঞ্জয় (বাপ্পা) ঘোষদের মতো কর্তারা।

মালয়েশিয়া জুনিয়র লিগে চ্যাম্পিয়ন ভবানীপুর ফুটবল অ্যাকাডেমি

চ্যাম্পিয়ন ভবানীপুর ফুটবল অ্যাকাডেমি

শেষ আপডেট: 15 July 2024 20:35

দা ওয়াল ব্যুরো: যেদিন ভবানীপুরের অ্যাকাডেমি দলটি কলকাতা ছাড়ল, সেদিনই বেশ আত্মবিশ্বাসী লেগেছিল। দলের প্রতিটি ফুটবলারকে উদ্দীপ্ত করেছিলেন ক্লাবের কর্ণধার সৃঞ্জয় বসু এবং সঞ্জয় (বাপ্পা) ঘোষদের মতো কর্তারা। ক্লাব সচিব সৃঞ্জয় বলেছিলেন ফুটবলারদের, সাফল্যই বড় কথা নয়, দেশের নাম উজ্জ্বল করে আসাটাই তোমাদের কাছে লক্ষ্য হবে। তোমরা চেষ্টা করতে পারো, সাফল্য তোমাদের হাতে নেই।

মোহনবাগানের আই লিগ জয়ী প্রাক্তন কোচ সঞ্জয় সেন জানিয়েছিলেন, স্পেনের বিস্ময় কিশোর লামিনে ইয়ামালের কথা। তিনি ফুটবলারদের কাছে বড় দৃষ্টান্ত তুলে ধরেন।

দেশের বাকি ক্লাব যা পারেনি, সেটি করে দেখিয়েছে ময়দানের নামী ক্লাব ভবানীপুর। তারা বয়সভিত্তিক অ্যাকাডেমি স্থাপন করে অনন্য নজির গড়েছে। 

লা লিগা আয়োজিত টুর্নামেন্টে ফাইনাল ম্যাচের আগে দুই দলের নেতা

তাদের সেই অ্যাকাডেমির প্রথম বিদেশ সফর রীতিমতো সফল। মালয়েশিয়া লিগে খেলতে গিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। 

মালয়েশিয়া আয়োজিত লা লিগার যুব প্রতিযোগিতায় প্রথমবারের জন্য অংশ নিয়েই বাজিমাত করেছে শিক্ষার্থী ফুটবলাররা। গোটা টুর্নামেন্টে  অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন তারা।

অনুর্ধ্ব ১৪ এই টুর্নামেন্টের ফাইনালে তাইল্যান্ডের ক্লাব ভাচিলারাই ইউনাইটেড'কে হারিয়েছে ভবানীপুর। 

প্রথমবারের জন্য অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রত্যেকটি ম্যাচে গোল না খাওয়ায় রেকর্ড গড়েছে। প্রথম ম্যাচে ওলে ফুটবল অ্যাকাডেমি'কে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জুনিয়র হকস'কে এক ডজন গোলে হারায় ভবানীপুর। 

তৃতীয় ম্যাচে নন্দ ফুটবল অ্যাকাডেমি'কে ৪-০ গোলে হারিয়ে দেওয়ার পর চতুর্থ ম্যাচে লেস্তারি জুনিয়র'কে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় ভবানীপুর। এই পর্বে ভবানীপুর ৫-০ হারায় ডেস্টিনি এফসি-কে। 

সেমিফাইনালে লেস্তারি জুনিয়রকে ১-০ গোলে হারিয়েছে। এই পর্বে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। 

খেতাবি ম্যাচে ভবানীপুর প্রতিপক্ষ ছিল ভাচিরালাই ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 
জয়ের পর অভিনব উচ্ছ্বাসে সারা মাঠে উৎসব সারেন ফুটবলাররা। তাদের কোচ মিগুয়েল খুশি এই নিদারুণ সাফল্য পাওয়ার পর। তিনি জানান, এই বিদেশ সফরের অভিজ্ঞতা আগামী দিনে আরও কাজে লাগবে।


```