Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিএবি লিগে চ্যাম্পিয়ন ভবানীপুর, ইডেনে হারাল মহামেডানকে

সিএবি দু’দিনের লিগে চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব। তারা ফাইনাল ম্যাচে হারিয়েছে মহামেডান স্পোর্টিংকে।

সিএবি লিগে চ্যাম্পিয়ন ভবানীপুর, ইডেনে হারাল মহামেডানকে

সিএবি ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভবানীপুর দল। শনিবার ইডেনে।

শেষ আপডেট: 24 May 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো: সিএবি দু’দিনের লিগে চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব। তারা ফাইনাল ম্যাচে হারিয়েছে মহামেডান স্পোর্টিংকে। ম্যাচ ড্র হলেও ইডেনের এই খেলায় প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে ভবানীপুর খেতাব পেল।

ভবানীপুর ক্লাবের আগের কোচ ছিলেন আব্দুল মুনায়েম। তিনি ছেড়ে দিলেও দলের পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি। ক্লাবের কর্ণধার সৃঞ্জয় বসু জানিয়েছেন, আমাদের দল সাফল্য পেল টিমগেমে ভর করে। আমাদের এই দল ব্যক্তিগত নয়, দলগত পারফরম্যান্সে বিশ্বাসী, তাই এই সাফল্য এসেছে।

ভবানীপুর ক্লাবের হয়ে এই ম্যাচে তিনজন সেঞ্চুরি পেয়েছেন। তাঁরা হলেন, বিবেক সিং (১৫১ নঃ আঃ), অরিন্দম ঘোষ (১৩৪) এবং অরিন্দম ঘোষ (১১৫)। ভবানীপুর দলের হয়ে দুরন্ত বোলিং করেছেন দীপক কুমার (৪/৫০) এবং স্পিনার প্রদীপ্ত প্রামাণিক (৩/৩৮)।

প্রথম ইনিংসে ভবানীপুর করেছিল ৪৭৯/৯। বিনিময়ে মহামেডানের ইনিংস শেষ হয় মাত্র ২০৯ রান। দ্বিতীয় ইনিংসেও ভবানীপুর ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ৩৭৩/৫। সন্দীপন দাস (৭৬) এবং শুভম সরকার (৫১ নঃ আঃ) ভাল খেলেছেন। মহামেডানের হয়ে দুটি উইকেট নিয়েছেন কুণাল কুমার।

ম্যাচ শেষে ইডেনে বিজয়ী ভবানীপুর দলের ক্রিকেটারদের পুরস্কার দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

এদিকে, সিএবি পরিচালিত জে সি মুখোপাধ্যায় টি ২০ ক্রিকেটে ইস্টবেঙ্গল ৪৬ রানে কাস্টমসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছে।  


```