Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যারালিম্পিকে ইতিহাস, ভাবিনার হাত ধরে টোকিওতে প্রথম পদক নিশ্চিত ভারতের

দ্য ওয়াল ব্যুরো: টোকিও প্যারালিম্পিকে ইতিহাস ভারতীয় টেবল টেনিস তারকা ভাবিনা প্যাটেলের। শুক্রবার টোকিওতে বিশ্বের দুই নম্বর সার্বিয়ার বরিস্লাভা পেরিচকে ৩-০ ব্যবধানে হারিয়ে নজির সৃষ্টি করেছেন। ভাবিনা চলে গেলেন সেমিফাইনালে, তার মানে পদক নিশ্চিত

প্যারালিম্পিকে ইতিহাস, ভাবিনার হাত ধরে টোকিওতে প্রথম পদক নিশ্চিত ভারতের

শেষ আপডেট: 27 August 2021 12:58

দ্য ওয়াল ব্যুরো: টোকিও প্যারালিম্পিকে ইতিহাস ভারতীয় টেবল টেনিস তারকা ভাবিনা প্যাটেলের। শুক্রবার টোকিওতে বিশ্বের দুই নম্বর সার্বিয়ার বরিস্লাভা পেরিচকে ৩-০ ব্যবধানে হারিয়ে নজির সৃষ্টি করেছেন। ভাবিনা চলে গেলেন সেমিফাইনালে, তার মানে পদক নিশ্চিত করলেন তিনি। শুক্রবার সকালেই প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান প্রতিপক্ষ জোয়েস দি ওলিভিয়েরাকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় প্যাডলার ভাবিনা। কোয়ার্টার ফাইনালে বিশ্বের দু’নম্বর তারকাকে মাত্র ১৮ মিনিটে হারালেন ভাবিনা। ম্যাচের ফলাফল ১১-৫, ১১-৬, ১১-৭। শেষ আটের লড়াইয়ে সার্বিয়ান প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি ভাবিনা। স্ট্রেট গেমে ম্যাচ জিতে নেন তিনি। https://twitter.com/nehaaggarwal/status/1431112014277984257 গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে হারিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছে গিয়েছিলেন ভাবিনা। শুক্রবার শেষ ১৬-র লড়াইয়ের ফলাফল ১২-১০, ১৩-১১, ১১-৬। জোয়েস শুরুটা ভাল করলেও ভাবিনা দুরন্ত খেলেছেন। ভাবিনা শেষ চারে চলে গেলেন মানে তাঁর একটি পদক বাধা। তিনি পরের ম্যাচে হারলেও ব্রোঞ্জ পাবেন। ভাবিনা সেমিফাইনালে পৌঁছে গেলেও অপর এক ভারতীয় প্যাডলার সোনাল প্যাটেল ব্যর্থ হন। দক্ষিণ কোরিয়ার মি-গুইয়ের বিরুদ্ধে ১০-১২, ১১-৫, ১১-৩, ১১-৯ ব্যবধানে হেরে টোকিও প্যারালিম্পিক থেকে বিদায় নিলেন তিনি। ভাবিনার সাফল্যে সবাই উচ্ছ্বসিত। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে এই শারীরিক প্রতিবন্ধী তারকাকে শুভেচ্ছা জানানো হয়েছে। ভাবিনা খেলেন হুইল চেয়ারে বসে, তাতেই তিনি যে দক্ষতায় সার্ভিস রিটার্ন করছেন, দেখে অবাক হতে হয়।

```