Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নাওরেম, ছাংতের গোলই বছরের সেরা আকর্ষণ, মুগ্ধ করেছেন মনবীরও

ফুটবলে গোলটাই সব। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফার স্লোগানই রয়েছে, গো ফর গোল। আন্তর্জাতিক ফুটবলে প্রতিদিনই কোনও না কোনও ভাল গোল হয়ে থাকে। ভারতীয় ফুটবলেও ব্যতিক্রম নয়।

নাওরেম, ছাংতের গোলই বছরের সেরা আকর্ষণ, মুগ্ধ করেছেন মনবীরও

শেষ আপডেট: 25 December 2023 20:15

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলে গোলটাই সব। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফার স্লোগানই রয়েছে, গো ফর গোল। আন্তর্জাতিক ফুটবলে প্রতিদিনই কোনও না কোনও ভাল গোল হয়ে থাকে। ভারতীয় ফুটবলে তা না হলেও সেরা গোলের আকর্ষণ ও ক্যারিশমা আলাদাই।

এ বছর ভারতীয় ফুটবলে বহু গোল হয়েছে, তার মধ্যে সেরা গোলের তালিকা দেখলে বাছাই সংখ্যা কমই। মোট পাঁচটি গোলকে সেরা অ্যাখ্যা দেওয়া হয়েছে।

 সাহাল আব্দুল সামাদ (আন্তঃ মহাদেশীয় কাপ)

 আন্তঃ মহাদেশীয় কাপ ফুটবলে সাহালের গোল দেখে চোখ জুড়িয়ে যায়। ওই ম্যাচে ভারতীয় দল ২-০ গোলে হারিয়েছে মঙ্গোলিয়াকে।

খেলার ১৫ মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার পাস ধরে যেভাবে ব্যাকফুটে গোল করেছিলেন, তা দেখে বিশেষজ্ঞরাও উচ্ছ্বসিত হয়েছিলেন। সাহাল ওই ম্যাচে দারুণ ছন্দময় ফুটবল খেলেছেন।

 মনবীর সিং (প্রি ওয়ার্ল্ড কাপ)

ফিফা যোগ্যতাপর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে মনবীর সিংয়ের দুরন্ত গোল ভারতকে অনেকটা এগিয়ে দিয়েছিল। মনবীরের ওই গোলের সুবাদেই তারা হারিয়েছে।

খেলার ৭৫ মিনিটে লালজুয়ালা ছাংতের পাস ধরে মনবীর যে গোলটি করেছিলেন, সেটি নিয়ে উচ্ছ্বসিত ছিল ফুটবলমহল। ড্রপ শটে গোলটি করতেই বিপক্ষ গোলরক্ষক বোকা বনে গিয়েছেন।

নাওরেম মহেশ সিং (কিংস কাপ সেমিফাইনাল)

 নাওরেম মহেশ ভারতীয় ফুটবলের সম্পদ। তিনি লাল হলুদ শিবিরে যেমন মধ্যমণি, তেমনি জাতীয় দলেও। নাওরেমের গতিতে মুগ্ধ ফুটবল সমর্থকরা।

কিংস কাপের সেমিফাইনালে ইরাকের বিরুদ্ধে নাওরেমের গোলে বোকা বনে যায় বিপক্ষরা। সাহালের পাস ধরে নাওরেম প্রতিপক্ষ বক্স থেকে ছিটকে গিয়ে গোল করে গিয়েছেন।

 লালজুয়ালা ছাংতে (আন্তঃ মহাদেশীয় কাপ ফাইনাল)

ছাংতেও ভারতীয় ফুটবলের নবীনদের আবিষ্কার। তিনি আন্তঃ মহাদেশীয় কাপ ফুটবলের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়েছিল। ছাংতের গোল যেন একঝলক বিদ্যুৎ। তিনি বিপক্ষ বক্সে গিয়ে তড়িৎ গতিতে প্লেসিংয়ে বল জালে রাখেন। তাঁর গোল সেরার তালিকায় সহজেই চলে আসবে।

 লালজুয়ালা ছাংতে (সাফ কাপ ফাইনাল)

সাফ কাপ ফাইনালে ভারত ৫-৪ গোলে কুয়েতকে হারিয়ে খেতাব পেয়েছিল। ভারতীয় দলের হয়ে ১-১ সমতা ফেরানোর গোলটি করেছিলেন লালজুয়ালা ছাংতে। খেলার ৩৯ মিনিটে আশিক কুরিয়ানের পাস ধরে ছাংতের সুযোগসন্ধানী গোল সবাইকে হতচকিত করে দিয়েছে।


```