Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নিজেদের ঘরের মাঠে ধোনিদের হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে কোহলির বেঙ্গালুরু

ধোনিরা হেরে বিদায় নিলেন। আর বেঙ্গালুরু ম্যাচ জিতে শেষ দল হিসেবে আইপিএলের প্লে অফ পৌঁছে গেল। 

নিজেদের ঘরের মাঠে ধোনিদের হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে কোহলির বেঙ্গালুরু

ধোনিদের হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে কোহলির বেঙ্গালুরু

শেষ আপডেট: 19 May 2024 00:16

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি হলেন বিশ্বের অন্যতম সেরা রান চেজার ক্রিকেটার। তিনি অসম্ভবকে সম্ভব করেন। অতীতে বহুবার করেছেনও। শনিবার রাতে যখন ১৬ বলে চেন্নাইয়ের জয়ের জন্য ৬১ রান দরকার। বহু ধোনি সমর্থক চাইছিলেন স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ পাক। কিন্তু হল না। সব ক্রিকেটেই একটা সিঁড়ি ভাঙা অঙ্ক আছে সেটা না মিললে কিছুই হবে না।

চেন্নাইয়ের ক্ষেত্রে সেটি হল না। ধোনি ও জাদেজা জুটি ক্লিক করল না। ধোনিরা হেরে বিদায় নিলেন। আর বেঙ্গালুরু ম্যাচ জিতে শেষ দল হিসেবে আইপিএলের প্লে অফ পৌঁছে গেল। 

রাহানে (২২ বলে ৩৩) এবং রাচিন রবীন্দ্র (৩৭ বলে ৬১) যতক্ষন খেলছিলেন সেইসময় মনে হয়েছিল অঘটন ঘটলেও ঘটতে পারে। কিন্তু বেঙ্গালুরু দলের বোলাররাও দেখালেন আসল সময়ে কীভাবে জ্বলে উঠতে হয়। সিরাজ, দয়াল, ম্যাক্সওয়েল এবং স্বপ্নিলরা ভাল বোলিং করেছেন। 

শেষ ছয় বলে ৩৫ রান করতে হতো ধোনিদের। জাদেজা ভাল চালাচ্ছিলেন। বোলার ছিলেন রিঙ্কু সিংয়ের কাছে মার খাওয়া যশ দয়াল। তীরে এসে তরী ডুবে গেল। বেঙ্গালুরু জিতল ২৭ রানে।  চেন্নাই শেষ করল ১৯১/৭।


ধোনিদের বিরুদ্ধে টসে হেরে ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করে বেঙ্গালুরু তুলেছিল ২১৮ রান। দলের প্রথম চার ব্যাটসম্যানই ভাল খেলেছেন। ওপেন করতে নেমে বিরাট কোহলি করেছেন  ২৯ বলে ৪৭ রান। ইনিংসে ছিল তিনটি চার এবং চারটি ছক্কা। 

পাশাপাশি দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস করেছেন ৩৯ বলে ৫৪ রান। তাঁর রানই আরসিবির পক্ষে সর্বোচ্চ ছিল। ফ্যাফ মেরেছেন তিনটি চার এবং তিনটি ছয়। এমনকী বাকি দুই ব্যাটসম্যানও রজত পতিদার ২৩ বলে ৪১ রান করেন, তারমধ্যে দুটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি রয়েছে। 

সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন ক্যামেরন গ্রিন, তিনি ১৭ বলে ৩৮ রান করেন। ইনিংসে আছে তিনটি চার এবং তিনটি ছয়। পরে নেমে দীনেশ কার্তিক করেন ছয় বলে ১৪ রান।

চেন্নাই বোলাররা সেই অর্থে সফল নন। জাদেজা তিন ওভারে ৪০ রান দেন। শর্দুল ঠাকুর দুই উইকেট পেলেও চার ওভারে ৬১ রান দিয়েছেন। 

বেঙ্গালুরু পাওয়ার প্লে ভাল কাজে লাগিয়েছে। যদিও এই রান তাদের খুব একটা ভাল ছিল বলা যাবে না। তবুও ঘরের মাঠে জিতে প্লে অফ জায়গা করে নিল আরসিবি।


```