Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কল্যাণীতে বরোদাকে রুখতে রঞ্জিতে বাংলার ভরসা মুকেশ ও আকাশ

দ্য ওয়াল ব্যুরো: বরোদার (Baroda) বিপক্ষে বাংলা (Bengal) রঞ্জিতে (Ranji Trophy) ভালই শুরু করেছে। বিহারের দুই বোলারের লড়াইয়ে ভর করে বরোদাকে কম রানে প্রথম ইনিংস শেষ করার লক্ষ‍্যে বাংলা। কল‍্যাণীতে রঞ্জি ট্রফির পঞ্চম ম‍্যাচে আকাশদীপ (৪ উইকেট)

কল্যাণীতে বরোদাকে রুখতে রঞ্জিতে বাংলার ভরসা মুকেশ ও আকাশ

শেষ আপডেট: 10 January 2023 18:29

দ্য ওয়াল ব্যুরো: বরোদার (Baroda) বিপক্ষে বাংলা (Bengal) রঞ্জিতে (Ranji Trophy) ভালই শুরু করেছে। বিহারের দুই বোলারের লড়াইয়ে ভর করে বরোদাকে কম রানে প্রথম ইনিংস শেষ করার লক্ষ‍্যে বাংলা। কল‍্যাণীতে রঞ্জি ট্রফির পঞ্চম ম‍্যাচে আকাশদীপ (৪ উইকেট) ও মুকেশ কুমার (৩ উইকেট) দুজনে ৭ উইকেট নিয়েছেন। প্রথম দিনের শেষে প্রতিপক্ষ বরোদা ৭ উইকেটে ২২২ রান করেছে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুর দিকে মুকেশের বলে পি কুমার আউট হলেও প্রাথমিক ধাক্কা সামলে দেন প্রিয়াংশু মালিয়া এবং জেকে সিং। এই জুটি ৯৬ রান করে। পরে ম‍্যাচের বয়স যত বেড়েছে বাংলার দুই বোলার আকাশদীপ ও মুকেশ কুমার ছন্দে ফিরেছে। ছন্দে থাকা জে কে সিংকে (৮৫) ও প্রিয়াংশুকে (৫০) রানে আউট করেন আকাশ দীপ। ৬৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আকাশ। পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেই ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুকেশ কুমার।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ম্যাচ শেষে বলেছেন, ‘‘আমাদের দলের বোলারদের লক্ষ্য হল বৃহস্পতিবার দ্রুত বরোদাকে অলআউট করে দেওয়া। ওদের ২৫০ রানের মধ্যে আটকে রাখলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে।’’

বিরাট মঞ্চে উজ্জ্বল ভারতও, সিরিজে এগিয়ে ইডেনে আসছেন রোহিতরা


```