Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সৌরভের উদ্যোগে শুরু হচ্ছে বেঙ্গল প্রিমিয়ার লিগ, টুর্নামেন্টের দূত ঝুলন!

সৌরভের ব্রেন চাইল্ড থেকেই এই টুর্নামেন্ট শুরু হবে। তিনিই ভেবেছেন এমন এক জমজমাট টি ২০ ক্রিকেটের আসর। মহারাজ বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন, তিনি চান ছেলেদের মতো মহিলাদের নিয়েও বিপিএল শুরু করতে।

সৌরভের উদ্যোগে শুরু হচ্ছে বেঙ্গল প্রিমিয়ার লিগ, টুর্নামেন্টের দূত ঝুলন!

শেষ আপডেট: 25 December 2023 15:12

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায় ফের ক্রিকেটে বড় ভূমিকা নিতে চলেছেন। তিনি সামনের জুন মাসে ইডেন গার্ডেন্সে বেঙ্গল প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করতে চলেছেন। ইতিমধ্যেই সিএবি-র সঙ্গে বসে টুর্নামেন্টের একটি নকশা করেছেন।

এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টও হবে আইপিএলের ধাঁচে। তবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে তখনই হবে যদি জেলার মাঠগুলি পাওয়া যায়। ক্রিকেটাররা সকলেই রঙিন পোশাক পরে খেলবেন। আম্পায়াররাও বর্ণময় পোশাক পরে ম্যাচ পরিচালনা করবেন।

সৌরভের ব্রেন চাইল্ড এই টুর্নামেন্ট। তিনিই ভেবেছেন এমন এক জমজমাট টি ২০ ক্রিকেটের আসর। মহারাজ বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন, তিনি চান ছেলেদের মতো মহিলাদের নিয়েও বিপিএল শুরু করতে। পুরো টুর্নামেন্টের দূত হিসেবে তিনি ভেবেছেন ঝুলন গোস্বামীকে। এই কিংবদন্তি ক্রিকেটার সামগ্রিকভাবে পুরো টুর্নামেন্টের পরামর্শদাতা হিসেবে থাকবেন।

আইপিএল শুরু করেছিলেন বিতর্কিত কর্তা ললিত মোদী। তাঁর দেখানো পথ ধরেই ১৭তম বর্ষে পা পড়তে চলেছে কোটিপতি লিগের। সৌরভ চান, উদ্বোধনী বছর থেকেই এটি ভাল করে সাড়া পড়ে যাক। তাই তিনি মহিলা ক্রিকেটারদের নিয়েও লিগ চালু করতে চান। ছেলেদের মোট ৮টি দল ও মেয়েদের ছয়টি দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সৌরভ নিজে পুরো বিষয়টা দেখবেন। পাশাপাশি তিনি সিএবি প্রেসিডেন্ট ও তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সিএবি-র সহসচিব সঞ্জয় দাসকেও এই কমিটিতে রাখতে চান। জানুয়ারির শুরুতেই সিএবি-র পক্ষ থেকে বাংলার আইপিএলের দিন ঘোষণা করা হতে পারে। আইপিএল চলবে মে মাস পর্যন্ত। বেঙ্গল প্রিমিয়ার লিগ জুন থেকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। সৌরভকে সামনে রেখে সিএবি মিডিয়া সম্মেলন করতে পারে।

আরও একটি চমকপ্রদ তথ্য, বিপিএলের এই ফ্রাঞ্চাইজি দলগুলি কেনার বিষয়ে আগ্রহী দেখিয়েছেন আম্বানি, শাহরুখ খান ও সঞ্জীব গোয়েঙ্কারা। তেমনটি হলে উদ্বোধনী বছরেই জমে যাবে এই লিগ।  আইপিএলের ধাঁচে নিলামও হবে বিপিএলে।     


```