Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

জাতীয় গেমসে সোনা! বাংলার মুখ উজ্জ্বল করলেন তিরন্দাজ জুয়েল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামের রাজ্য সরকারের আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল। এর আগেও একাধিক পদক জিতেছেন তিনি। মালদার ছেলের কীর্তিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জাতীয় গেমসে সোনা! বাংলার মুখ উজ্জ্বল করলেন তিরন্দাজ জুয়েল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় ও জুয়েল সরকার

শেষ আপডেট: 7 February 2025 00:12

দ্য ওয়াল ব্যুরো: বড় সাফল্য! জাতীয় গেমসে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করলেন তিরন্দাজ জুয়েল সরকার। বৃহস্পতিবার উত্তরাখণ্ডে ৭০ মিটার রিকার্ভে সেরা হলেন তিনি।

ঝাড়গ্রামের রাজ্য সরকারের আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল। এর আগেও একাধিক পদক জিতেছেন তিনি। মালদার ছেলের কীর্তিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জুয়েলের প্রশংসা করে এদিন নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, "জুয়েল সরকারকে আমি অভিনন্দন জানাই। তিনি ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র হিসেবে সোনা জিতেছেন।"

ওয়াকিবহাল মহল বাংলার এই তিরন্দাজকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। ভবিষ্যতে বিশ্বমঞ্চে দেশ এবং বাংলার মুখ উজ্জ্বল করবেন জুয়েল, এই আশা অনেকেরই।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও 'বাংলার জুয়েল'কে শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে মাত্র ১২ বছর বয়সে যোগ দিয়েছিলেন জুয়েল। সোনা জিতে তিনি প্রমাণ করলেন, অ্যাকাডেমি সঠিক পথেই চলছে। সোনা জিতেছেন দীপিকা কুমারীও। তিনি বাংলার মেয়ে হলেও নেমেছিলেন ঝাড়খণ্ডের হয়ে।


```