Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেলো ইন্ডিয়া গেমসে ফুটবলে গোয়াকে হারালেন বাংলার ছেলেরা, জিতলেন মেয়েরাও

বাংলা ফুটবল দুরন্ত খেলো ইন্ডিয়া যুব গেমসে। বাংলার ছেলে ও মেয়েরা ফুটবলের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ন’জনে খেলেও প্রথম ম্যাচে দুর্দান্ত জয় বাংলার।

খেলো ইন্ডিয়া গেমসে ফুটবলে গোয়াকে হারালেন বাংলার ছেলেরা, জিতলেন মেয়েরাও

শেষ আপডেট: 23 January 2024 20:45

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ফুটবল দুরন্ত খেলো ইন্ডিয়া যুব গেমসে। বাংলার ছেলে ও মেয়েরা ফুটবলের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ন’জনে খেলেও প্রথম ম্যাচে দুর্দান্ত জয় বাংলার।

মঙ্গলবার চেন্নাইয়ের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় মাঠে বাংলার ছেলেরা গোয়াকে ৩-০ গোলে হারিয়েছে। ম্যাচের ২০ মিনিটে শিবম মুন্ডার গোলে এগিয়ে যায় বাংলা।

খেলার ৩৯ মিনিটে বাংলার পক্ষে ব্যবধান বাড়ান সুরেশ ওঁরাও। দ্বিতীয়ার্ধের শেষ দিকে খেলার ৮০ মিনিটে অধিনায়ক শান্তনু নস্কর দলের পক্ষে তৃতীয় গোল করেন। বাংলার শাহজাদ গাজী ও রোহন সাহা লাল কার্ড দেখায় বাংলা দলকে ন’জনে খেলতে হয়েছে।

প্রথম ম্যাচে ছেলেদের খেলায় খুশি বাংলার প্রশিক্ষক অমিত ঘোষ। তিনি জানান, পরিকল্পনা মাফিক খেলে জয় হাসিল করেছে ছেলেরা। শান্তনু নস্করের গোলটি দর্শনীয়।  বিশেষ প্রশংসার দাবি রাখে সুরেশ ওঁরাও। প্রতিটি ছেলেই চমৎকার খেলেছে। রেফারিং নিয়ে বিশেষ কিছু না বললেও কোচ জানান একটা ম্যাচে বাংলার বিরুদ্ধে দুটি লাল কার্ড ও পাঁচটি হলুদ কার্ড! তবে এ সত্বেও বাংলা জিতেছে। বাংলার পরের ম্যাচ বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে।

এদিকে, যুব গেমসে প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু বাংলার মেয়েদের। চেন্নাইয়ের বি গ্রাউন্ড জেএনএস মাঠে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে বাংলা মহিলা ফুটবল দল তাদের প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছে ওড়িশাকে।

খেলার ৩৫ মিনিটে বাংলার পক্ষে জয়সূচক গোলটি করেন সোনালী সোরেন। প্রথম ম্যাচে জয় পেলেও দলের খেলায় সন্তুষ্ট নন কোচ সুজাতা কর।

তিনি বলেছেন, দলের আরও উন্নতির প্রয়োজন রয়েছে। পাশাপাশি মাঠ নিয়েও সন্তুষ্ট নন তিনি। জানালেন, মাঠ অসমান, খেলার অনুপযুক্ত। বাংলার পরের খেলা বুধবার তামিলনাড়ুর বিরুদ্ধে। কোচের আশা, পরের ম্যাচে আরও ভাল ফুটবল খেলবে বাংলা।


```