Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা অলআউট ৮৪ রানে! বিজয় হাজারে ট্রফিতে কার্তিকদের কাছে লজ্জার হার সুদীপদের

বিজয় হাজারে সর্বভারতীয় ট্রফির তৃতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলার।

বাংলা অলআউট ৮৪ রানে! বিজয় হাজারে ট্রফিতে কার্তিকদের কাছে লজ্জার হার সুদীপদের

শেষ আপডেট: 27 November 2023 17:25

দ্য ওয়াল ব্যুরো: বিজয় হাজারে সর্বভারতীয় ট্রফির তৃতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলার। প্রথম দুটি ম্যাচে নাগাল্যান্ড ও বরোদাকে সহজেই হারিয়েছিল লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে থাকা দলটি।

তিন নম্বর ম্যাচে এসে তামিলনাড়ু উড়িয়ে দিয়েছে বাংলাকে। সন্দীপ ওয়ারিয়র, টি নটরাজন, বাবা অপরাজিতদের দাপটে বাংলার ব্যাটাররা আত্মসমর্পন করেছেন। মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যান সুদীপ ঘরামিরা। সর্বোচ্চ রান শাহবাজ আহমেদের। ৩১ বলে ২০ করেন তিনি, বাকিরা তাও পারেননি।

বাংলার একটা সময় ৬৫ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল। ওপেনার অভিমন্যু ঈশ্বরণ (১) থেকে শুরু, তারপর অভিষেক পোড়েল (১৪), আকাশদীপ (০), অনুষ্টুপ মজুমদার (১১), হাবিব গান্ধীরা (০) সবাই ব্যর্থ। দলের অধিনায়ক সুদীপ ঘরামিও চার রানে ফিরেছেন সন্দীপ ওয়ারিয়রের বোলিংয়ে। সন্দীপ চার উইকেট নিয়েছেন ২৩ রানে।

৫০ ওভারের ম্যাচে বাংলার ব্যাটাররা মাত্র ২৩ ওভার ব্যাটিং করতে পেরেছেন। তামিলনাড়ু ১৯ ওভারেই ৮৫ রান তুলে ম্যাচ জিতে গিয়েছে, তাও মাত্র পাঁচ উইকেট হারিয়েই। ঈশান পোড়েল ও মহম্মদ কাইফ দুটি উইকেট পেয়েছেন।

ব্র্যাবোর্ন স্টেডিয়ামের এই ম্যাচে তামিলনাড়ুর হয়ে খেলেছেন নামী তারকা দীনেশ কার্তিক, বাবা অপরাজিত, সাই কিশোর, বিজয় শঙ্কর, শাহরুখ খান, বরুণ চক্রবর্তীরা। এই তারকাদের কাছে পেরে ওঠেনি বাংলা।


```