Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহবাজের সেঞ্চুরি বৃথা গেল, চাহালদের হরিয়ানার কাছে হেরে বিদায় লক্ষ্মীর বাংলার

আবারও একরাশ ব্যর্থতা সঙ্গী হল বাংলা ক্রিকেটে। দিনের পর দিন স্বপ্ন দেখিয়ে শেষ চারে কিংবা ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারে না। এবারও তাই ঘটল।

শাহবাজের সেঞ্চুরি বৃথা গেল, চাহালদের হরিয়ানার কাছে হেরে বিদায় লক্ষ্মীর বাংলার

শেষ আপডেট: 11 December 2023 17:02

দ্য ওয়াল ব্যুরো: আবারও একরাশ ব্যর্থতা সঙ্গী হল বাংলা ক্রিকেটে। দিনের পর দিন স্বপ্ন দেখিয়ে শেষ চারে কিংবা ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারে না। এবারও তাই ঘটল। রাজকোটে হরিয়ানার কাছে চার উইকেটে হেরে বিজয় হাজারে ওয়ান ডে ট্রফি থেকে বিদায় নিল বাংলা।

টসে হেরে প্রথমে ব্যাটিং করে বাংলা তুলেছিল ২২৫ রান। এই রান যে জয়ের জন্য যথেষ্ট ছিল না, সেটি আগেই বোঝা গিয়েছিল। হরিয়ানা পাঁচ ওভার আগেই ২২৬/৬ ম্যাচ জিতে নিয়েছে। বাংলার বোলারদের মধ্যে উইকেট নিয়েছেন ঈশান পোড়েল, শামির ভাই মহম্মদ কাইফরা। কিন্তু যেরকম বোলিং করলে হরিয়ানা ব্যাটাররা বিপদে পড়তে পারতেন, সেটি হয়নি।

বাংলার হয়ে এ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন শাহবাজ আমেদ। বাকিরা যখন ব্যর্থ হয়েছেন, সেইসময় শাহবাজ একাই লড়ে সেঞ্চুরি করেন। হরিয়ানার অভিজ্ঞ স্পিনার যজুবেন্দ্র চাহাল চার উইকেট নিয়ে ম্যাচের রং বদলে সহায়তা করেছেন।

হরিয়ানাকে মসৃণ জয় এনে দেওয়ার মূলে অবশ্য অঙ্কিত কুমার। তিনি ১০২ বলে ১০২ রান করেছেন, ইনিংসে রয়েছে ১২টি চার এবং তিনটি ছক্কা। দলের অধিনায়ক অশোক মানেরিয়া ৩৯ রান করেছেন। ম্যাচের সেরা হয়েছেন অবশ্য চাহালই।

সিএবি কর্তারা বাংলা ক্রিকেটের জন্য বহু অর্থ ব্যয় করেও আসল জায়গায় গিয়ে দল সাফল্য পাচ্ছে না। এবার আবার কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল বোলিং কোচ সৌরাশিস লাহিড়ীকে। তাঁদের কোচিং এবারও কাজে আসেনি। সৈয়দ মুস্তাক আলি টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের মতোই বিজয় হাজারে ট্রফিতেও একই দশা বঙ্গ ক্রিকেটের। 


```