ফের দুরন্ত সুদীপ, সার্ভিসেসকে হারিয়ে মুস্তাক আলিতে ছুটছে ‘বাংলা এক্সপ্রেস’
দ্য ওয়াল ব্যুরো: চলতি মুস্তাক আলি (Mushtaq Ali) টি ২০ ক্রিকেটে দুরন্ত গতিতে ওগিয়ে চলেছে বাংলা (Bengal) দল। তারা সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে সার্ভিসেসকে হারিয়েছে নয় উইকেটে।
ছত্তীশগড় ও বরোদার বিরুদ্ধে প্রথম দু'ম্যাচে পরপর জয়ের পর চলতি সৈয়দ
শেষ আপডেট: 8 November 2021 15:49
দ্য ওয়াল ব্যুরো: চলতি মুস্তাক আলি (Mushtaq Ali) টি ২০ ক্রিকেটে দুরন্ত গতিতে ওগিয়ে চলেছে বাংলা (Bengal) দল। তারা সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে সার্ভিসেসকে হারিয়েছে নয় উইকেটে।
ছত্তীশগড় ও বরোদার বিরুদ্ধে প্রথম দু'ম্যাচে পরপর জয়ের পর চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের কাছে হারের মুখ দেখে বাংলা। এবার গ্রুপের চতুর্থ ম্যাচে সার্ভিসেসকে উড়িয়ে ফের জয়ের সরণীতে ফিরল বঙ্গ ক্রিকেট। এদিনও নায়ক দলের অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর দুর্দান্ত হাফসেঞ্চুরিতে বাংলার জয় এসেছে সহজেই। ছত্তীশগড় ম্যাচেও সুদীপ জিতিয়েছিলেন।
আরও পড়ুন: চলতি মাসের পুরোটাই মারাদোনা লেখা জার্সি পরে খেলবে নাপোলি
গুয়াহাটিতে এলিট বি-গ্রুপের ম্যাচে টস জিতে সার্ভিসেসকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। নির্ধারিত ২০ ওভারে সার্ভিসেস ৮ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান তোলে। দেবেন্দ্র লোচাব দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন। ২২ রান করেন সচ্চিদানন্দ পান্ডে।
৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। ৪ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন আকাশ দীপ। ৪ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। করণ লাল ১ ওভার বল করে কোনও রান খরচ করেননি। ১টি উইকেট নিয়েছেন তিনি। মুকেশ কুমার ৪ ওভারে ৩৫ রান উপহার দেন প্রতিপক্ষকে। তিনি নিয়েছেন ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে বাংলা ১০.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯১ রান তুলে নেয়। সুদীপ ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫০ রান করে আউট হন। অভিমন্যু ঈশ্বরন ৩২ ও শাহবাজ ৮ রান করে অপরাজিত থাকেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'