Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় যুব ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা, নজর কাড়লেন খড়দহ অ্যাকাডেমির ফুটবলাররা

সর্বভারতীয় ফুটবলে ফের বাংলার দাপট। ছত্তীসগড়ে অনূর্ধ্ব ১৬ ডাঃ বিসি রায় ট্রফির ফাইনাল ম্যাচে বাংলা ২-০ গোলে হারিয়েছে ওড়িশাকে।

জাতীয় যুব ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা, নজর কাড়লেন খড়দহ অ্যাকাডেমির ফুটবলাররা

জাতীয় জুনিয়র ফুটবলে সেরা বাংলা দল।

শেষ আপডেট: 12 August 2024 21:12

দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবলে ফের বাংলার দাপট। ছত্তীশগড়ে অনূর্ধ্ব ১৬ ডাঃ বিসি রায় ট্রফির ফাইনাল ম্যাচে বাংলা ২-০ গোলে হারিয়েছে ওড়িশাকে।  

এই দলে মোট ছয়জন ফুটবলার খড়দহের বাংলা ফুটবল অ্যাকাডেমির। এরমধ্যে বাংলা দলে ছিলেন পাঁচজন। যে ছয় ফুটবলার বাংলা দলে ছিলেন, তাঁরা হলেন, অর্ণব রায় (গোলকিপার), সমীর সর্দার(রাইট ব্যাক), ঠাকুরদাসা হাঁসদা (স্টপার), দেবজিৎ দত্ত (মিডফিল্ডার), শুভদীপ সর্দার (স্ট্রাইকার) এবং রুদ্রনীল সাহা (গোলকিপার)। এরমধ্যে রুদ্রনীল সাহা ছাড়া বাকি পাঁচজনই প্রতি ম্যাচে প্রথম একাদশে ছিলেন।

খড়দহের এই অ্যাকাডেমি থেকে বহু প্রতিভাবান ফুটবলার উঠে এসেছে। বাংলা ফুটবলের সাপ্লাইলাইন হয়ে উঠেছে এই ফুটবল পাঠশালা।

শুভদীপ সরকার গোটা টুর্নামেন্টে মোট চারটি গোল করেন। যার মধ্যে ফাইনালে দ্বিতীয় গোলটিও তিনিই করেছেন।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসহ আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলা দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি কোচসহ দলের বাকিদেরও শুভেচ্ছা জানান।  

জাতীয় জুনিয়র ফুটবলে বাংলার সাফল্যে উচ্ছ্বসিত আইএফএ সচিব অনির্বাণ দত্ত। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বাংলার এই সাফল্যে আমি আনন্দিত। গত দু বছর ধরে কলকাতা ফুটবল লিগ বয়স ভিত্তিক করা হয়েছে। এর ফলে অনেক নতুন প্রতিভার সন্ধান পাওয়া গেছে।  বাংলার ফুটবল যে সঠিক দিশাতে এগোচ্ছে, আজকের এই সাফল্য তা প্রমাণ করে।


```