Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অঘটনের বিশ্বকাপে নেমাররাও নেই

দ্য ওয়াল ব্যুরো: যে মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, মেসির আর্জেন্টিনার বিদায় হয়েছিল, সেই কাজান এরিনাতেই শেষ হয়ে গেল নেমারের ব্রাজিলের স্বপ্নও। রাশিয়া বিশ্বকাপের 'ডার্ক হর্স' বেলজিয়ামের কার্যত বর্গী বাহিনীর মতো দ্রুতগতির কাউন্টার রক্ষা করতে

অঘটনের বিশ্বকাপে নেমাররাও নেই

শেষ আপডেট: 6 July 2018 20:04

দ্য ওয়াল ব্যুরো: যে মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, মেসির আর্জেন্টিনার বিদায় হয়েছিল, সেই কাজান এরিনাতেই শেষ হয়ে গেল নেমারের ব্রাজিলের স্বপ্নও। রাশিয়া বিশ্বকাপের 'ডার্ক হর্স' বেলজিয়ামের কার্যত বর্গী বাহিনীর মতো দ্রুতগতির কাউন্টার রক্ষা করতে পারল না থিয়েগো সিলভা, মিরান্ডার ডিফেন্স। ১-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। খেলার শুরুটা অবশ্য হয়েছিল ব্রাজিলের আক্রমণ দিয়েই। সাত মিনিটের মাথায় কর্নার থেকে মিরান্ডার ব্যাক হেড থিয়েগো সিলভার পায়ে লেগে পোস্টে লাগে। কিন্তু খেলার গতির বিপরীতে ১৩ মিনিটের মাথায় বেলজিয়ামের কর্নার বের করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন ফার্ণানদিনহো। ১-০ এগিয়ে যায় বেলজিয়াম। গোল খাওয়ার পরেও চলতে থাকে ব্রাজিলের আক্রমণ। কিন্তু দি ব্রুইনা, লুকাকু, হ্যাজার্ডের কাউন্টারের গতি বারবার বিপদে ফেলছিল ব্রাজিল ডিফেন্সকে। ৩১ মিনিটের মাথায় সেই কাউন্টার থেকেই প্রায় ৪০ গজ দৌড়ে দি ব্রুইনাকে ডিফেন্স চেরা পাস দেন লুকাকু। ঠাণ্ডা মাথায় মাটি ঘেঁষা জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান দি ব্রুইনা। এরপরেও অনেকবার জেসুস, কুটিনহোরা সুযোগ পেলেও গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধে ফিরমিনহো, রেনাতো অগাস্ত ও ডগলাস কোস্তা নামলে আক্রমণের ধার আরও বেড়ে যায় ব্রাজিলের। এই সময় পুরোপুরি ডিফেন্সিভ হয়ে পড়ে বেলজিয়াম। ৭৬ মিনিটের মাথায় কুটিনহোর ক্রসে দুরন্ত হেডে গোল করে ব্যবধান কমান অগাস্ত। কিন্তু শেষ রক্ষা হলো না। ব্রাজিলের একের পর এক আক্রমণ প্রতিহত হলো বেলজিয়াম ডিফেন্স ও কুরতোয়ার হাতে। অসাধারণ খেললেন হ্যাজার্ড, দি ব্রুইনা। নিজেদের প্রতিভার বিচ্ছুরণ ঘটালেন প্রতি মুহূর্তে। অন্যদিকে টেকাঠির নিচে যেন আজ অভেদ্য ছিলেন কুরতোয়া। একের পর এক ক্রস প্রতিহত করেছেন, শট বাঁচিয়েছেন। খালি একবার ছাড়া তাঁকে বিপদে ফেলতে পারেননি নেমার, কুটিনহোরা। ডিফেন্সিভ মিডফিল্ডে ক্যাসেমিরোর অভাব টের পেল ব্রাজিল। পরিবর্তে নামা ফার্ণানদিনহো প্রায় খেলতেই পারলেন না। ২০০২ সালের পর বিশ্বকাপের নক আউটে ইউরোপীয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল। সেই ট্রাডিশন বজায় থাকল। স্বপ্নের দল নিয়েও স্বপ্নপূরণ হলো না সেলেকাওদের। অন্যদিকে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল রেড ডেভিলসরা। শেষ চারে তাদের সামনে ফ্রান্স। বেলজিয়ামের গতি কিন্তু বিপদ ডেকে আনতে পারে ফরাসী শিবিরেও।  

```