Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ধরমশালায় শেষ টেস্টেও নেই কোহলি! ফিরলেন বুমরা, অভিষেক হতে পারে দেবদূতের

রাহুলের বদলে দলে এসেছেন দেবদূত পাল্লিকাল। তাঁর এবার টেস্ট অভিষেক হতে পারে। কোহলি না ফেরায় আরও একবার সুযোগ দেওয়া হল রজত পাতিদারকে।

ধরমশালায় শেষ টেস্টেও নেই কোহলি! ফিরলেন বুমরা, অভিষেক হতে পারে দেবদূতের

শেষ আপডেট: 29 February 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো: ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচেও বিরাট কোহলি নেই। তিনি পুরো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেই খেললেন না। কোহলির ও অনুষ্কার পুত্র সন্তান লন্ডনে জন্ম নিয়েছেন গত ১৫ ফেব্রুয়ারি। আগামী ৭ মার্চ সিরিজের টেস্ট শুরু হবে। তার আগে অনেক সময় থাকলেও কোহলিকে পাবে না দল।

টেস্ট দলে নেই কেএল রাহুলও। তিনিও লন্ডনে গিয়েছেন চোটের চিকিৎসায়। প্রয়োজনে তাঁর হাতের চোটে অস্ত্রোপচার হতে পারে। রাহুল না থাকলেও দলে ফিরলেন পেসার যশপ্রীত বুমরা। তিনি দলে ফিরলেও বাদ দেওয়া হয়নি বাংলার হয়ে রঞ্জি খেলা দুই পেসার আকাশদীপ সিং ও মুকেশ কুমারকে।

রাহুলের বদলে দলে এসেছেন দেবদূত পাল্লিকাল। তাঁর এবার টেস্ট অভিষেক হতে পারে। কোহলি না ফেরায় আরও একবার সুযোগ দেওয়া হল রজত পাতিদারকে। তিনি গত টেস্টগুলির একটিতেও সফল হননি। তিনি ফের সুযোগ পেলেন।

ধরমশালায় পিচ কেমন হবে, সেই নিয়ে চলছে জল্পনা। তবে বুমরা, সিরাজ ও আকাশদীপ তিনজনই শেষ ম্যাচে খেলতে পারেন। স্পিনার হিসেবে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। অলরাউন্ডার হিসেবে জাদেজাও দলের অন্যতম ভরসা। ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে রোহিত শর্মার ভারতীয় দল সিরিজ জিতে নিয়েছে। শেষ টেস্ট একেবারেই নিয়মরক্ষার।  


```