Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিশ্ব ফুটবলে রোনাল্ডোর নতুন নাম ‘মিশ্চিয়ানো পেনাল্দো’, কেন জানেন

চলতি ইউরো কাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে রোনাল্ডোর পর্তুগাল।

বিশ্ব ফুটবলে রোনাল্ডোর নতুন নাম ‘মিশ্চিয়ানো পেনাল্দো’, কেন জানেন

পেনাল্টি মিস করে নিজেই হতবাক রোনাল্ডো।

শেষ আপডেট: 9 July 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইউরো কাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে রোনাল্ডোর পর্তুগাল। শেষ ষোলোর ম্যাচেও টাইব্রেকারে গিয়েছিল পর্তুগালের ম্যাচ, সেখানে শেষ হাসি হেসেছিলেন পর্তুগিজ তারকারা।

স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি মিস করেছিলেন রোনাল্ডো। তখনই বিবিসি-র টিভি চ্যানেলে ভেসে ওঠে ‘মিশ্চিয়ানো পেনাল্দো’ যেহেতু তিনি পেনাল্টি মিস করেছেন, সেই কারণেই এমন নাম দেওয়া হয় কিংবদন্তির। এই নিয়ে অবশ্য বিতর্কের ঝড় ওঠে। এত বড় তারকার ব্যর্থতা নিয়ে কী করে এমন ক্যাপশন দেওয়া যায়, সেই নিয়ে আলোচনা হচ্ছিল।

নিজেদের সেই লেখা নিয়ে মঙ্গলবার বিবৃতি দিল বিবিসি। তারা জানায়, ‘‘ওই লেখাটি এমনিতেই চলে আসছে। এমন লেখা আমরা ম্যাচ ডে-তে অনেক গ্রাফিক্সে দেখিয়ে থাকি। ওই ক্যাপশনে রোনাল্ডোকে আমরা অপরাধী হিসেবে দেখায়নি, বরং, আমরা পুরো ম্যাচ জুড়ে রোনাল্ডোকে সমর্থন করে গিয়েছি।’’

বিবিসির সেদিনের ম্যাচে কমেন্ট্রি বক্সে হাজির ছিলেন তারকার তারকা গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার, হোসে ফন্তে। তাদের নিয়ে বিবিসি জানায়, ম্যাচ পূর্ববর্তী সময়ে রোনাল্ডোর সততা ও দেশের জন্য উজাড় করে দেওয়াটা কেন অনেকের থেকেও সেরা, সেটা নিয়ে হোসে ফন্তে আলোচনা করেছিলেন।

রোনাল্ডোর খেলা নিয়ে লিনেকার ও শিয়ারার দীর্ঘক্ষণ বিশ্লেষণ চালিয়েছিলেন। টাইব্রেকারে প্রথম পেনাল্টি নেওয়ায় রোনাল্ডোর সাহসেরও প্রশংসা করেছেন তাঁরা। কারণ ম্যাচে তিনি পেনাল্টি মিস করেছিলেন, তারপরেও মনের জোরে টাইব্রেকারে প্রথম শুট নিয়েছিলেন।’’

ওই ঘটনায় রোনাল্ডোর সমর্থকদের উদ্দেশে লিনেকারদের বক্তব্য, আমরা বুঝতে পেরেছি সেদিনের পেনাল্দো কথাটি অনেকেই আঘাত পেয়েছেন। আমরা সেই ভুল থেকে শিক্ষা নিতে চাইছি।


```