Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সঞ্জয় সেনকে সরিয়ে বাস্তব রায়কে হাবাসের ডেপুটি করছে এটিকে-মোহনবাগান

দ্য ওয়াল ব্যুরো: অনেকটা দলবদলের মতো কোচ বদল করল এটিকে-মোহনবাগান (ATK-Mohun bagan)। লাল হলুদে সহকারী কোচ থাকা বাস্তব রায়কে (Bastab Roy) নিল এটিকে মোহনবাগান। তিনিই আন্তোনিও লোপেজের ডেপুটি হিসেবে কাজ করবেন। বাস্তব নির্বিবাদী মানুষ, তিনি শত

সঞ্জয় সেনকে সরিয়ে বাস্তব রায়কে হাবাসের ডেপুটি করছে এটিকে-মোহনবাগান

শেষ আপডেট: 18 October 2021 16:34

দ্য ওয়াল ব্যুরো: অনেকটা দলবদলের মতো কোচ বদল করল এটিকে-মোহনবাগান (ATK-Mohun bagan)। লাল হলুদে সহকারী কোচ থাকা বাস্তব রায়কে (Bastab Roy) নিল এটিকে মোহনবাগান। তিনিই আন্তোনিও লোপেজের ডেপুটি হিসেবে কাজ করবেন। বাস্তব নির্বিবাদী মানুষ, তিনি শত কথায় রা কাড়েন না। সেই কারণেই বাস্তবকে নেওয়া হল। সঞ্জয় সেন নিজেই যেহেতু সফল ও অভিজ্ঞ কোচ, সেই কারণে তাঁর সঙ্গে হাবাসের ম্যাচ কৌশল নিয়ে মতান্তর ঘটছিল। সঞ্জয় সোজাসাপটা মানুষ, তিনি সেই কারণেই সরে যেতে চেয়েছিলেন। তাঁকে অবশ্য এটিকে-র যুব অ্যাকাডেমির দায়িত্বে রাখা হচ্ছে। আরও পড়ুন: বাংলা দল থেকে বাদ অনুষ্টুপ, শ্রীবৎস, অর্ণব, তুমুল বিতর্কের কেন্দ্রে সিএবি এটিকে কর্তারা এও বলছেন, সঞ্জয় নাকি গোয়ার জৈব সুরক্ষা বলয়ে থাকতে রাজি নন। সে কারণেই তিনি হাবাসের সহকারী হিসেবে গোয়ায় যাচ্ছেন না। বাস্তব এর আগে লাল হলুদের কোচ হিসেবে দারুণ সফল বলা যাবে না, তাও তাঁকে নিয়ে ঝুঁকিই নিলেন এটিকে কর্তারা। ময়দানে কান পাতলে এও শোনা যাচ্ছে, কোচ বাছাইয়েও এটিকে আধিকারিকরা নিজেদের মত প্রতিষ্ঠিত করেছেন, উপেক্ষিত থেকেছেন সবুজ মেরুন কর্তারা। এতে সমর্থকদের ক্ষোভও বাড়বে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৫-১০১৮ এটিকে দলে সহকারী হিসেবেই কাজ করেছেন বাস্তব। হাবাসের পাশাপাশি মোলিনার কোচিংয়ে দ্বিতীয় বার যে বার এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়, তখনও দলের সহকারী ছিলেন বাস্তব। এ বার আবার পুরনো দায়িত্বেই দেখা যাবে তাঁকে। মাঝে তিনি এটিকে ছেড়ে ইস্টবেঙ্গলের কোচ হয়েছিলেন। ২২ অক্টোবর থেকেই গোয়ায় শিবির শুরু করে দিতে চাইছেন দলের মূল কোচ হাবাস। তার আগেই দলের ফুটবলার এবং কোচ, সাপোর্ট স্টাফেরা গোয়ায় একত্রিত হবেন। আইএসএলের নিয়ম মেনে কঠোর জৈব সুরক্ষা বলয়েই থাকবেন ফুটবলাররা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```