Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নয়া তাঁবুতে রোমাঞ্চিত, মোহনবাগানের অমর একাদশের জার্সি পরে ব্রাজিল যাত্রা ব্যারেটোর

দ্য ওয়াল ব্যুরো: তিনি ব্রাজিলীয় হতে পারেন, কিন্তু রক্ত তাঁর সবুজ মেরুন। মোহনবাগান (mohun bagan) অন্তপ্রাণ তিনি, যোশ রামিরেজ ব্যারেটোকে (Barreto) নিয়ে স্লোগানই ছিল একটা সময়, শীত-গ্রীস্ম-বর্ষা, ব্যারেটোই ভরসা। ব্রাজিলের সূদূর পোর্তো আলেগ্র

নয়া তাঁবুতে রোমাঞ্চিত, মোহনবাগানের অমর একাদশের জার্সি পরে ব্রাজিল যাত্রা ব্যারেটোর

শেষ আপডেট: 30 September 2021 15:44

দ্য ওয়াল ব্যুরো: তিনি ব্রাজিলীয় হতে পারেন, কিন্তু রক্ত তাঁর সবুজ মেরুন। মোহনবাগান (mohun bagan) অন্তপ্রাণ তিনি, যোশ রামিরেজ ব্যারেটোকে (Barreto) নিয়ে স্লোগানই ছিল একটা সময়, শীত-গ্রীস্ম-বর্ষা, ব্যারেটোই ভরসা। ব্রাজিলের সূদূর পোর্তো আলেগ্রেতে যাওয়ার আগেরদিন তিনি বৃহস্পতিবার মোহনবাগান তাঁবু ঘুরে গেলেন। নয়া তাঁবু দেখে এই কিংবদন্তি উচ্ছ্বসিত। ব্যারেটো আসবেন শুনে মোহনবাগানের ক্যান্টিন কর্মীরা সবাই একটি করে ফুল রেখেছিলেন তাঁর হাতে তুলে দেবেন বলে। ব্যারেটো যে বড় আদরের সবুজ মেরুন সমর্থকদের কাছে। তিনি বারবার জানিয়েছেন, কলকাতা আমার দ্বিতীয় ঘর, আর মোহনবাগান আমার কাছে বাড়ি। এই ক্লাবে তিনি নিজের জীবনের সেরা সময় দিয়েছেন। হয়তো তাঁকে দেখা যাবে একদিন কোচ হিসেবেও। আরও পড়ুন: পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভেবে তাঁকে বার্তা, নামের বিড়ম্বনায় গোলরক্ষক অমরিন্দর বৃহস্পতিবার নিজের দেশ ব্রাজিলে ফিরে যাওয়ার আগে কলকাতায় এসে মোহনবাগান তাঁবু ঘুরে গিয়েছেন সবুজ তোতা। বেলা একটার সময় আসেন, প্রায় দু’ঘণ্টা পরে ক্লাব তাঁবু থেকে বেরিয়ে যান তিনি। যাওয়ার সময় তাঁর পরণে ছিল অমর একাদশের সেই জার্সি, যেটি কর্তারা তাঁকে উপহার দিয়েছেন। তিনি ওই জার্সি পরেই ছিলেন সারাক্ষণ, আবেগে চোখের কোনে জলও দেখা গিয়েছে তাঁর। https://twitter.com/Goal_India/status/1443597317576138755 ফেসবুকে নিজের মুগ্ধতার কথাও জানালেন। দেখা করলেন পুরানো মাঠ কর্মীদের সঙ্গে। তাদের সঙ্গে ছবিও তুললেন। ব্যারেটোর সঙ্গে ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন ক্লাব সচিব সৃঞ্জয় বসু, কর্তা দেবাশিস দত্ত-সহ কার্যকরী কমিটির সদস্যরা। ক্লাব কর্তাদের সঙ্গে প্রাণবন্ত আড্ডাও দিতে দেখা গিয়েছে ভারতে আসা অন্যতম সেরা বিদেশীকে। নিজের ছবি দেখে আবেগে ভেসে গিয়েছেন। প্রাক্তন ও বর্তমান তারকাদের নিয়ে যে সংগ্রহশালা হয়েছে, তা দেখেও তিনি উচ্ছ্বসিত। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```